সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন - jugershanbad
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
১৭ মার্চ ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

চবি; সংগ্রহ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বনগ্রাম গয়হাটা গ্রামের এক মেধাবী মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ আলামিন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে মানবিক সহায়তার জন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন। জানা যায়, আলামিন ছোটবেলা থেকেই দ্বীনি শিক্ষায় শিক্ষিত। তিনি টাঙ্গাইলের বাজিতপুর মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেন এবং নানুপুর মাদ্রাসায় পাঁচ বছর জামাতে হেদায়া পর্যন্ত অধ্যয়ন করেন। পরে বসুন্ধরা মাদ্রাসা থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে মিশকাত ও দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এছাড়া ধামরাই দারুল ইফতা থেকে ইফতা শেষ করে বর্তমানে টাঙ্গাইল কামিল মাদ্রাসায় ফাজিল শ্রেণিতে অধ্যয়নরত রয়েছেন। চার বছর আগে তার শরীরে ক্রনিক কিডনি ডিজিজ (CKD) ধরা পড়ে। এরপর থেকে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত দুই বছর ধরে তাকে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করতে হচ্ছে। এর পাশাপাশি নিয়মিত ব্যয়বহুল ইনজেকশনও নিতে হচ্ছে। এতে প্রতি মাসে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা ব্যয় হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত চিকিৎসার জন্য প্রায় ২৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে, যা বাবার সম্পত্তি বিক্রি ও স্থানীয়দের সহযোগিতায় জোগাড় করা হয়। বর্তমানে তার পরিবারের আর কোনো আর্থিক সামর্থ্য অবশিষ্ট নেই। বর্তমানে আলামিন ঢাকার Bangladesh Medical University (পিজি হাসপাতাল)-এর সি ব্লকের ৪র্থ তলায় ১৮ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার বাঁচার একমাত্র উপায় কিডনি প্রতিস্থাপন। এই অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা। এ অবস্থায় আলামিন সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমি আবার কোরআন-হাদিসের খেদমতে ফিরে যেতে চাই। আপনাদের সামান্য সহযোগিতাই আমার জীবনের জন্য বড় সহায় হতে পারে।” সহায়তা পাঠানোর ঠিকানা: বিকাশ (পার্সোনাল): 01782324672 নগদ (পার্সোনাল): 01782324672 রকেট (পার্সোনাল): 01782324672 +5 পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও আর্থিক সহায়তা কামনা করা হয়েছে। তারা জানিয়েছেন, মানুষের সামান্য সহযোগিতাই আলামিনের জীবন বাঁচানোর শেষ ভরসা হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT