মির্জাপুরে পূর্ব শত্রুতার জেরে মৎস্য হ্যাচারিতে বিষ প্রয়োগের অভিযোগ - jugershanbad
মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি
১৯ মার্চ ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মির্জাপুরে পূর্ব শত্রুতার জেরে মৎস্য হ্যাচারিতে বিষ প্রয়োগের অভিযোগ

মির্জাপুরে পূর্ব শত্রুতার জেরে একটি মৎস্য হ্যাচারিতে বিষপ্রয়োগের অভিযোগ উঠেছে।   উপজেলার বাইমহাটি আদালত পাড়া এলাকার ‘মায়া মৎস্য হ্যাচারি’তে কীটনাশক প্রয়োগ করায় প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মালিক। এই ঘটনায় সিসিটিভি ফুটেজসহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মির্জাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাইমহাটি এলাকায় দীর্ঘদিনের পরিচিত ‘মায়া মৎস্য হ্যাচারি’। গত ১৭ই মার্চ দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে অন্ধকারে দুর্বৃত্তরা হ্যাচারির ভেতরে প্রবেশ করে। অভিযোগে জানা যায়, হ্যাচারির গভীর নলকূপে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ও কীটনাশক প্রয়োগ করা হয়।
​পরবর্তীতে সেই পানি ব্যবহার করার সাথে সাথেই হ্যাচারির রুই, মৃগেল, সিলভার কার্প, বিগহেড ও গ্লাসকাপসহ কয়েক প্রজাতির মা মাছ ও ডিম ফোটানো মাছ মারা যেতে শুরু করে। হ্যাচারি মালিক শ্যামল চন্দ্র পালের দাবি, এতে তার আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ লক্ষ টাকা।
ভুক্তভোগী শ্যামল চন্দ্র পাল জানান, হ্যাচারির সাবেক কর্মচারী আশীষ কুমার মল্লিককে বিভিন্ন অপকর্মের কারণে ৬ বছর আগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সেই ক্ষোভ থেকেই সিসিটিভি ক্যামেরার নজর এড়িয়ে রাতের আঁধারে এই জঘন্য কাজ করেছেন আশীষ। সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে স্পষ্ট দেখা গেছে বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনার পর মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মালিক। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ঘটনার পর স্থানীয় মৎস্য চাষিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত অপরাধীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ছাত্র নেতা মো: ইউসুফ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

রাণীশংকৈলে সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ আর বকুল মজুমদার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন —– মনিরা বিশ্বাস

নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল

হ্যাঁ’ যেহেতু জয়যুক্ত হয়েছে, অটোমেটিক কার্যকারিতা শুরু হয়ে যাবে: পানিসম্পদমন্ত্রী

কোটচাঁদপুরে মিন্টু ঢালীর ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়া দৌলতপুরে চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী রিন্টু গ্রেফতার

মির্জাপুরে পূর্ব শত্রুতার জেরে মৎস্য হ্যাচারিতে বিষ প্রয়োগের অভিযোগ

ধামরাইয়ে র‍্যাব কর্মকর্তার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

১০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা পেল সদ্য মেডিক্যালে ভর্তি হওয়া শিক্ষার্থী মারিয়া

১১

কিশোরগঞ্জের বাজিতপুরে  ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রতিবন্ধী-এতিমদের পাশে শাহ্ আলম ফাউন্ডেশন 

১২

শামীম আহাম্মেদের ব্যক্তিগত উদ্যােগে জামালপুরে ঈদ সামগ্রী বিতরণ

১৩

জামালপুরে শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ 

১৪

যুগের সংবাদ এর পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের অভিনন্দন ও ‍শুভেচ্ছা

১৫

ঈদে হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

১৬

ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১৭

সৌদি আরবে ঈদ পালন হবে শুক্রবার

১৮

মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় যুবদল নেতার রহস্যজনক মৃত্যু

১৯

শিবালয় উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২০
Developed by : BDIX ROOT