কুষ্টিয়া দৌলতপুরে চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী রিন্টু গ্রেফতার - jugershanbad
সেলিম রেজা, কুষ্টিয়া প্রতিনিধি
১৯ মার্চ ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া দৌলতপুরে চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী রিন্টু গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী রিন্টু (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্লবার রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার মইজুদ্দির ছেলে এবং চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী শরিফ কাইগি বাহিনীর সদস্য। সন্ত্রাসী রিন্টুর বিরুদ্ধে ডাকাতি, সন্ত্রাসী হামলা, গোলাগুলি ও বোমা হামলা, ধর্ষণ ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২রা ফেব্রুয়ারি চরসাদীপুর গ্রামে ডাকাতি করার সময় সন্ত্রাসী রিন্টু ও তার সহযোগীরা অস্ত্রের মুখে ওই বাড়ির নারীদের ধর্ষণের চেষ্টা করে এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। ডাকাতি ও ধর্ষণচেষ্টার ঘটনায় দৌলতপুর থানায় মামলা দায়ের করা হলে সন্ত্রাসী রিন্টু ও তার সহযোগীরা গা ঢাকা দেয়। ঈদকে সামনে রেখে সন্ত্রাসী রিন্টু গোপনে এলাকায় প্রবেশ করলে পুলিশের গোয়েন্দা নজরদারিতে তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসী রিন্টু গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, রিন্টু ফিলিপনগর ইউনিয়নের একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। অন্য অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ছাত্র নেতা মো: ইউসুফ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

রাণীশংকৈলে সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ আর বকুল মজুমদার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন —– মনিরা বিশ্বাস

নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল

হ্যাঁ’ যেহেতু জয়যুক্ত হয়েছে, অটোমেটিক কার্যকারিতা শুরু হয়ে যাবে: পানিসম্পদমন্ত্রী

কোটচাঁদপুরে মিন্টু ঢালীর ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়া দৌলতপুরে চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী রিন্টু গ্রেফতার

মির্জাপুরে পূর্ব শত্রুতার জেরে মৎস্য হ্যাচারিতে বিষ প্রয়োগের অভিযোগ

ধামরাইয়ে র‍্যাব কর্মকর্তার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

১০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা পেল সদ্য মেডিক্যালে ভর্তি হওয়া শিক্ষার্থী মারিয়া

১১

কিশোরগঞ্জের বাজিতপুরে  ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রতিবন্ধী-এতিমদের পাশে শাহ্ আলম ফাউন্ডেশন 

১২

শামীম আহাম্মেদের ব্যক্তিগত উদ্যােগে জামালপুরে ঈদ সামগ্রী বিতরণ

১৩

জামালপুরে শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ 

১৪

যুগের সংবাদ এর পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের অভিনন্দন ও ‍শুভেচ্ছা

১৫

ঈদে হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

১৬

ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১৭

সৌদি আরবে ঈদ পালন হবে শুক্রবার

১৮

মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় যুবদল নেতার রহস্যজনক মৃত্যু

১৯

শিবালয় উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২০
Developed by : BDIX ROOT