টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে সলিমাবাদ নবজাগরণ সমিতি আয়োজিত ‘ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (৬ষ্ঠ আসর)’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে সলিমাবাদ এলাকায় এ শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় স্থানীয় দুটি শক্তিশালী দল আদনান ফাইটার্স ও জিরো জিরো সেভেন স্টার। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে মাঠে সৃষ্টি হয় টানটান উত্তেজনা, যা উপভোগ করেন উপস্থিত বিপুল সংখ্যক দর্শক। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাজ্জাদ হোসেন (পল)। উদ্বোধন করেন ৫ নম্বর সলিমাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনির হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস মো. সফিদুল ইসলাম (মনি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন খান। এ আয়োজনের সহযোগিতায় ছিল এনআরবিসি ব্যাংক পিএলসি, নাগরপুর উপ-শাখা। ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-শাখার ইনচার্জ মো. এমারুল ইসলাম। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
নাগরপুরে জ্বালানি সংকট, বিক্রিতে কড়াকড়ি
১
নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা
২
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার
৩
জ্বালানি তেল পাবেন ডিআরইউ সদস্যরা
৪
কলম্বিয়ায় ১২১ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, ৮০ লাশ উদ্ধার
৫
নাগরপুরে বন্ধু পুনর্মিলনী ও মরহুম শিক্ষক আফতাব উদ্দিন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
৬
নাগরপুরে সলিমাবাদ নবজাগরণ সমিতির ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল