মাওলানা ইউসুফের দাঁড়িপাল্লা এখন কৃষ্ণ নন্দীর হাতে-যুগের সংবাদ - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
৩ ডিসেম্বর ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাওলানা ইউসুফের দাঁড়িপাল্লা এখন কৃষ্ণ নন্দীর হাতে-যুগের সংবাদ

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে প্রার্থী করা হয়েছে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। এর আগে এই আসনে প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ।বুধবার (৩ ডিসেম্বর) বিকালে খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্ত দেন।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেন, আমাকে কেন্দ্রে ডেকে নিয়ে গিয়েছিল। সেখানে জামায়াত আমিরসহ উচ্চপর্যায়ের নেতারা ছিলেন। তারা আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। আমি তাদের নির্দেশনা পেয়েছি। এলাকায় গিয়ে কাজ শুরু করব।

আগের ঘোষিত প্রার্থী সম্পর্কে জানতে চাইলে কৃষ্ণ নন্দী বলেন, বুধবার জামায়াত আমির আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন। তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন। তাছাড়া জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।

জামায়াতের সাবেক প্রার্থী মাওলানা আবু ইউসুফ যুগান্তরকে বলেন, জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণ নন্দী। আমাকে তার প্রধান এজেন্ট করা হয়েছে। আমি তার পক্ষে প্রচারণা শুরু করেছি। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি যথাসম্ভব কাজ করব ইনশাআল্লাহ।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে খুলনার ছয়টি আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়। এর মধ্যে বাকি পাঁচটি আসনের প্রার্থী ঠিক আছে তবে খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করে হিন্দু প্রার্থী করা হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT