নাগরপুরে বন্ধু পুনর্মিলনী ও মরহুম শিক্ষক আফতাব উদ্দিন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত - jugershanbad
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
২৩ মার্চ ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরপুরে বন্ধু পুনর্মিলনী ও মরহুম শিক্ষক আফতাব উদ্দিন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

নাগরপুরে সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক মরহুম আফতাব উদ্দিন স্যারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে মরহুম শিক্ষক আফতাব উদ্দিন স্যারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু। এ সময় তার সহধর্মিণী মনোয়ারা মুকুলও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খন্দকার ওয়াহিদ মুরাদ এবং খন্দকার নুরুল মোমেন কায়েস (কমল)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আহসান উদ্দিন (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ), বাবু চিত্তরঞ্জন চক্রবর্তী (অবসরপ্রাপ্ত সহকারী সিনিয়র শিক্ষক, যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ), মোঃ শমসের আলী খান (অবঃ সহকারী শিক্ষক), মোঃ কিতাব আলী (প্রধান শিক্ষক, নাগরপুর শহীদ শামসুল হক বালিকা উচ্চ বিদ্যালয়) এবং মোঃ আব্দুল জলিল (অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহিনুর ইসলাম এবং সঞ্চালনা করেন মোঃ ফরহাদ হোসেন ডেভিড।

আলোচনা সভায় বক্তারা মরহুম শিক্ষক আফতাব উদ্দিন স্যারের শিক্ষাজীবন, আদর্শ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পরে একই দিন রোববার বিকাল ২টায় একই প্রাঙ্গণে শুরু হয় ‘বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬’। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম।

পুনর্মিলনী অনুষ্ঠানে দীর্ঘদিন পর একত্রিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ, আড্ডা ও আনন্দঘন পরিবেশে সময় কাটান। বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে গান, আড্ডা ও নানা পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

আয়োজকরা জানান, প্রিয় শিক্ষকের স্মৃতিকে সম্মান জানানো এবং পুরনো বন্ধুদের মাঝে বন্ধন দৃঢ় করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মিলনমেলা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরপুরে জ্বালানি সংকট, বিক্রিতে কড়াকড়ি

নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

জ্বালানি তেল পাবেন ডিআরইউ সদস্যরা

কলম্বিয়ায় ১২১ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, ৮০ লাশ উদ্ধার

নাগরপুরে বন্ধু পুনর্মিলনী ও মরহুম শিক্ষক আফতাব উদ্দিন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

নাগরপুরে সলিমাবাদ নবজাগরণ সমিতির ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ছাত্র নেতা মো: ইউসুফ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

রাণীশংকৈলে সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ আর বকুল মজুমদার

১০

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন —– মনিরা বিশ্বাস

১১

নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল

১২

হ্যাঁ’ যেহেতু জয়যুক্ত হয়েছে, অটোমেটিক কার্যকারিতা শুরু হয়ে যাবে: পানিসম্পদমন্ত্রী

১৩

কোটচাঁদপুরে মিন্টু ঢালীর ঈদ উপহার বিতরণ

১৪

কুষ্টিয়া দৌলতপুরে চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী রিন্টু গ্রেফতার

১৫

মির্জাপুরে পূর্ব শত্রুতার জেরে মৎস্য হ্যাচারিতে বিষ প্রয়োগের অভিযোগ

১৬

ধামরাইয়ে র‍্যাব কর্মকর্তার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

১৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা পেল সদ্য মেডিক্যালে ভর্তি হওয়া শিক্ষার্থী মারিয়া

১৮

কিশোরগঞ্জের বাজিতপুরে  ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রতিবন্ধী-এতিমদের পাশে শাহ্ আলম ফাউন্ডেশন 

১৯

শামীম আহাম্মেদের ব্যক্তিগত উদ্যােগে জামালপুরে ঈদ সামগ্রী বিতরণ

২০
Developed by : BDIX ROOT