দ্রুততম সময়ে অগ্রণী ব্যাংকের এজেন্ট সার্ভার চালুর দাবি-যুগের সংবাদ - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
৩ ডিসেম্বর ২০২৫, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দ্রুততম সময়ে অগ্রণী ব্যাংকের এজেন্ট সার্ভার চালুর দাবি-যুগের সংবাদ

সকল দেনা-পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধ করে অগ্রণী ব্যাংকের এজেন্ট সার্ভার চালুর দাবি জানিয়েছে অগ্রণী ব্যাংকের সকল এজেন্ট উদ্যোক্তা।বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

উদ্যোক্তাদের পক্ষে মো. আবু সাইদ বলেন,বিগত ১০ বছর ধরে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সফল সেবা হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনেও প্রমাণিত। কিন্তু গত ১৯ জুন অগ্রণী ব্যাংক হঠাৎ করেই সারাদেশে আমাদের সকল এজেন্ট আউটলেট একসঙ্গে বন্ধ করে দেয়।

তিনি বলেন, ‘আমাদেরকে ‘সাময়িক’ বন্ধের নোটিশ দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল যে দ্রুতই তারা নিজস্ব ব্যবস্থায় এজেন্ট চালু করবেন। ব্যাংকের জিএম রাউফা হকও তা নিশ্চিত করেছিলেন। দুঃখজনকভাবে, আজকে প্রায় ৬ মাস পার হয়ে গেলেও ব্যাংক ম্যানেজমেন্টের সেই ‘সাময়িক বন্ধ’ শেষ হয়নি। প্রথমে তারা বাংলাদেশ ব্যাংকের আপত্তির মিথ্যা অজুহাত দেখিয়ে ২০২৩ সাল থেকে বিল-কমিশন বন্ধ করে দেয়। সবশেষে এজেন্ট ব্যবসাই বন্ধ করে দেয়। আর এখন আদালতের অজুহাত দেখিয়ে ৬ মাস ধরে লাখো গ্রাহকের সার্ভিস চালু করছে না।

মো. আবু সাইদ বলেন, আমরা উদ্যোক্তারা আজ নিঃস্ব হয়ে পথে বসেছি। প্রতিটি আউটলেট চালাতে আমাদের মাসে ৬০ হাজার থেকে ১ লাখ টাকা খরচ হয়। যা এখন আমাদের ব্যক্তিগত বিনিয়োগের বোঝা। এর চেয়েও দুঃখজনক, যখন আমরা ব্যাংকের এমডি, চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করি, তখন তারা জানিয়ে দেয় তারা কোন সমাধান করবেন না। অথচ এই চেয়ারম্যান এবং জিএম রাউফা হকই আমাদের কথা দিয়েছিলেন যে তারা নিজস্ব তত্ত্ববধানে সফটওয়্যার আপগ্রেড করে আমাদের সঙ্গে সরাসরি চুক্তি করবেন। ব্যাংকের চেয়ারম্যান এবং জিএম শুধু তাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সফল একটি ব্যবসাকে ধ্বংস করে দিচ্ছে।

সংবাদ সম্মেলনে এসময় কয়েকটি দাবি উত্থাপন করা হয়—

১. অগ্রণী ব্যাংক অনতিবিলম্বে সকল দেনা-পাওনা ক্ষতিপূরণসহ পরিশোধ করে এজেন্ট সার্ভিস চালু করুক। এক্ষেত্রে হাইকোর্টের আদেশ অবিলম্বে বাস্তবায়ন করা হোক। ব্যাংক অবিলম্বে আপিল বিভাগে তাদের আপত্তি তুলে নিয়ে এজেন্ট সেবা চালু করুক।

২. নারী ও তরুণসহ সারাদেশের উদ্যোক্তাদের দুর্দশার জন্য দায়ী চেয়ারম্যানের পদত্যাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হোক।

৩. আদালতে চলমান আরবিট্রেশন মামলা ব্যাংক কর্তৃক বারবার না পিছিয়ে দ্রুত নিষ্পত্তি করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT