রানের রেকর্ড গড়েও হেরে গেল ভারত-যুগের সংবাদ - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
৩ ডিসেম্বর ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রানের রেকর্ড গড়েও হেরে গেল ভারত-যুগের সংবাদ

রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ৩৫৮ রান করেও হেরে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি টিম ইন্ডিয়া।ঘরের মাঠে ভারতীয় বোলারদের রীতিমতো তুলোধুনে করে দাপুটে জয় পায় প্রোটিয়ারা। ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের এই জয়ে ১-১ সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা।

রাঁচিতে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড ৩৪৯ রান করেও পরাজয়ের শঙ্কায় ছিল ভারত। শেষ পর্যন্ত ১৭ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।

শনিবার বিষাখাপত্তনমেতে হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। সেই ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ জয়ের স্বাদ পাবে। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা।

আজ বুধবার রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৩৫৮ রানের রেকর্ড গড়ে ভারত। দলের হয়ে ১০২ ও ১০৫ রান করে করেন বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়। এছাড়া ৪৩ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক লোকেশ রাহুল।

রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ওপেনার এইডেন মার্করামের সঙ্গে ১০১ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক টিম্বা বাভুমা। তিনি ৪৮ বলে তিন চার আর এক ছক্কায় ৪৬ রান করে ফেরেন।

এরপর ম্যাথু ব্রিটজেককে সঙ্গে নিয়ে জুটি গড়ে তোলেন এইডেন মার্করাম। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের ৮৫তম ম্যাচে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রোটিয়া ওপেনার মার্করাম। তিনি ৯৮ বলে ১০টি চার আর চারটি ছক্কার সাহায্যে ১১০ রান করে ফেরেন।

এরপর ডেভেল ডেভিসকে সঙ্গে নিয়ে ৬৪ বলে ৯২ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ম্যাথু ব্রিটজেক। দলীয় ২৮৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন ডেভিস। তিনি সাজঘরে ফেরার আগে মাত্র ৩৪ বলে এক চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৫ রান করে ফেরেন।

পঞ্চম উইকেটে ডি জরির সঙ্গে ২০ বলে ২৮ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান ম্যাথু ব্রিটজেক। দলীয় ৩১৭ রানে আউট হওয়ার আগে ৬৪ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৮ রান করে ফেরেন ব্রিটজেক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT