বৈধ জিনিস দেখা থেকেও কেন চোখের হেফাজত প্রয়োজন? -যুগের সংবাদ - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
৩ ডিসেম্বর ২০২৫, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈধ জিনিস দেখা থেকেও কেন চোখের হেফাজত প্রয়োজন? —যুগের সংবাদ

মানুষের চোখ দিয়ে শুধু দেখে না—হৃদয়কেও গঠন করে। চোখ যা দেখে, তার প্রভাব সরাসরি মানুষের মন, চরিত্র ও ইমানের ওপর পড়ে। তাই ইসলামে শুধু হারাম দৃশ্য থেকে নয় বরং জায়েজ জিনিস থেকেও চোখকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দেওয়া হয়েছে। কারণ সব দৃশ্য চোখে গেলেও, দেখা বৈধ হলেও সব দৃশ্য হৃদয়ে ঢোকানো উচিত নয়।

আজকের যুগে চোখের সামনে অসংখ্য দৃশ্য— হারাম, অশ্লীল ও পাপের দিকে ডাকে; আবার কিছু দৃশ্য নিজে হারাম না হলেও তা মানুষের হৃদয়কে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত করে তোলে, ইমানকে দুর্বল করে দেয়, আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। তাই ইসলামে শুধু নাজায়েজ জিনিস থেকে নয়, জায়েজ জিনিস থেকেও চোখকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেয়; যার ফলে হৃদয় আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে পারে।

১. দুনিয়ার প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা সৃষ্টি হয়

বাড়ি-গাড়ি, সহায়-সম্পদ, ভোগ-বিলাসিতার দৃশ্য যদিও জায়েজ কিন্তু এসব দৃশ্য হৃদয়কে দুনিয়ার প্রতি অতিরিক্ত ঝুঁকিয়ে দেয়; যা থেকে ইমানদারকে সতর্ক করেছেন স্বয়ং আল্লাহতাআলা। কুরআনে বিষয়টি এভাবে ওঠে এসেছে—

وَ لَا تَمُدَّنَّ عَیۡنَیۡكَ اِلٰی مَا مَتَّعۡنَا بِهٖۤ اَزۡوَاجًا مِّنۡهُمۡ زَهۡرَۃَ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۬ۙ لِنَفۡتِنَهُمۡ فِیۡهِ ؕ وَ رِزۡقُ رَبِّكَ خَیۡرٌ وَّ اَبۡقٰی

‘আর আপনি আপনার দুই চোখ কখনো প্রসারিত করবেন না (১) সে সবের প্রতি, যা আমরা বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার জীবনের সৌন্দর্যস্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি, তা দ্বারা তাদের পরীক্ষা করার জন্য। আর আপনার রবের দেওয়া রিজিকই সর্বোৎকৃষ্ট ও অধিক স্থায়ী।’ (সুরা ত্বহা: আয়াত ১৩১)

এই আয়াতে রাসুলুল্লাহকে (সা.) সম্বোধন করা হয়েছে, তার উম্মতকে সঠিক পথ প্রদর্শন করাই লক্ষ্য। বলা হয়েছে- দুনিয়ার ঐশ্বর্যশালী পুঁজিপতিরা হরেক রকমের পার্থিব চাকচিক্য ও বিবিধ নেয়ামতের অধিকারী হয়ে বসে আছে। আপনি তাদের প্রতি ভ্রূক্ষেপও করবেন না। কেননা এগুলো সব ধ্বংসশীল ও ক্ষণস্থায়ী। আল্লাহতাআলা যে নেয়ামত আপনাকে এবং আপনার মধ্যস্থতায় মুমিনদের দান করেছেন, তা এই ক্ষণস্থায়ী পার্থিব চাকচিক্য থেকে বহুগুণে উৎকৃষ্ট। (ফাতহুল কাদির)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT