রাজশাহীতে এনসিপির পাঁচ সদস্যের পদত্যাগ-যুগের সংবাদ - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
৩ ডিসেম্বর ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে এনসিপির পাঁচ সদস্যের পদত্যাগ-যুগের সংবাদ

সাইফুল ইসলামকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক করায় একই কমিটির পাঁচ সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগ করা পাঁচ সদস্য কমিটি বিলুপ্তের দাবি জানিয়েছেন। বুধবার তারা পদত্যাগপত্র কেন্দ্রে পাঠান।

সদস্যরা হলেন-আজিজুল ইসলাম, মো. আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম ও মো. নঈম ফকির। তারা গত ২৯ নভেম্বর ঘোষণা করা এনসিপি রাজশাহী জেলা কমিটিতে সদস্য পদ পান।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, গত ২৯-১১-২০২৫ তারিখে কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের চিঠির মাধ্যমে রাজশাহী জেলা কমিটি গঠন করা হয়। সেখানে আজিজুল ইসলাম, আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম, নঈম ফকিরকে রাজশাহী জেলা এনসিপির সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে।

কিন্তু দুঃখের সাথে জানানো হচ্ছে যে, আমরা জুলাই আন্দোলনে সম্মুখের যোদ্ধা ছিলাম, স্বৈরাচার হটানোর জন্য আন্দোলন করলাম সে স্বৈরাচারের অন্যতম দোসর সাইফুল ইসলামকে জেলা কমিটির আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জুলাইয়ের সঙ্গে বেইমানি রাজশাহীর মাটিতে করতে দেওয়া হবে না। এ ছাড়া নাম না জানা একজনকে সদস্য সচিব করা হয়েছে। যাদের জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। আমরা জুলাই আন্দোলনের যোদ্ধারা এ কমিটি দেখে মর্মাহত। আমরা অবিলম্বে এ কমিটি বাতিলের অনুরোধ জানাচ্ছি। রাজশাহীর মাটিতে আওয়ামী লীগের দোসরের কোনো স্থান হবে না। আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামব। কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমরা ৫ জন পদত্যাগ করলাম।

আজিজুল ইসলাম বলেন, কিছুদিন আগে সাইফুল ইসলামকে আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আমার নাম আছে সদস্য হিসেবে। আমরা আওয়ামী লীগ তাড়ানোর জন্য রাজপথে লড়াই করেছি। কিন্তু আওয়ামী লীগের দোসরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আমরা চাই এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হোক।

এনসিপি রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, এগুলো ইনটেনশনালি করা হচ্ছে। এগুলো উদ্দেশ্যে প্রণোদিত এবং কমিটিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT