বাংলাদেশ ও পাকিস্তানকে দুঃসংবাদ দিল যুক্তরাজ্য-যুগের সংবাদ - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
৪ ডিসেম্বর ২০২৫, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ও পাকিস্তানকে দুঃসংবাদ দিল যুক্তরাজ্য-যুগের সংবাদ

যুক্তরাজ্যের কঠোর নতুন ভিসা নীতির প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে। বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী গ্রহণে দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আবেদন বাতিল ও স্থগিত করছে। ভিসার অপব্যবহার ও শিক্ষার্থীভিত্তিক অভিবাসন জটিলতা বাড়ায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

যেসব বিশ্ববিদ্যালয় ভর্তিতে বিধিনিষেধ দিয়েছে

  • ইউনিভার্সিটি অব চেস্টার: ২০২৫ সালের শরৎকাল পর্যন্ত পাকিস্তান থেকে সব ধরনের ভর্তি স্থগিত।
  • ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন: বাংলাদেশ ও পাকিস্তান থেকে স্নাতক শিক্ষার্থী গ্রহণ করছে না।
  • ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন: পাকিস্তান থেকে ভর্তি স্থগিত।
  • লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়: বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম বন্ধ।
  • সান্ডারল্যান্ড ও কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ ও পাকিস্তান থেকে আবেদন গ্রহণ স্থগিত।
  • হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়: ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত উভয় দেশের শিক্ষার্থী ভর্তি বন্ধ।
  • অক্সফোর্ড ব্রুকস, বিপিপিসহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীরা সিএএস লেটার পাচ্ছেন না।

বিশ্ববিদ্যালয়গুলোর দাবি, হোম অফিসের নতুন নীতি অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে ভিসা প্রত্যাখ্যানের হার ৫ শতাংশের বেশি হলেই স্পনসর লাইসেন্স ঝুঁকিতে পড়ে। আগে এ সীমা ছিল ১০ শতাংশ। ফলে প্রতিষ্ঠানগুলো আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সতর্ক হয়ে উঠেছে।

ভিসা প্রত্যাখ্যানের হার উদ্বেগজনক

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, এ বছর সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভিসা ২২ শতাংশ ও পাকিস্তান থেকে ১৮ শতাংশ আবেদন নাকচ হয়েছে—যা নতুন সীমার চেয়ে অনেক বেশি। একই সময়ে হোম অফিস যে ২৩ হাজার ৩৬টি আবেদন নাকচ করেছে, তার অর্ধেকই এই দুই দেশের শিক্ষার্থীদের।

এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের আশ্রয় প্রার্থনার আবেদনও বেড়েছে—যাদের বড় একটি অংশ শিক্ষার্থী বা কর্ম ভিসায় যুক্তরাজ্যে গিয়েছিলেন।

পাকিস্তানি শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনায় সহায়তাদাতা প্রতিষ্ঠান অ্যাডভান্স অ্যাডভাইজর্স-এর প্রতিষ্ঠাতা মরিয়ম আব্বাস বলেন, ‘প্রকৃত শিক্ষার্থীরা শেষ ধাপে এসে আটকে যাচ্ছে—এটি সত্যিই হৃদয়বিদারক।’

অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাডমিশনস-এর জ্যেষ্ঠ কনসালট্যান্ট মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকেই কোর্স শেষ না করে আশ্রয় প্রার্থনার আবেদন কিংবা ভিসা ক্যাটাগরি পরিবর্তন করেন। এ কারণেই বিশ্ববিদ্যালয়গুলো ঝুঁকি নিতে চাইছে না।’

তিনি পরামর্শ দেন, শিক্ষার্থীদের উচিত যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসাকে ‘ট্রানজিট রুট’ হিসেবে ব্যবহার না করে নিয়ম মেনে পড়াশোনা করা।

যুক্তরাজ্যের এই সিদ্ধান্তে বাংলাদেশ ও পাকিস্তানের হাজারো শিক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT