সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ-যুগের সংবাদ - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
৪ ডিসেম্বর ২০২৫, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ-যুগের সংবাদ

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ সামছুদ্দীনকে বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তিনি সহকারী শিক্ষক হিসেবে নোয়াখালীর কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে তাকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের সই করা ওই অফিস আদেশে জানানো হয়েছে, বিদ্যমান শূন্য পদে প্রশাসনিক কারণে নিজ বেতনস্কেলে নোয়াখালী সদরের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সামছুদ্দীনকে তার বর্তমান কর্মস্থল থেকে রিলিজ দেওয়া হয়েছে। তার বদলিকৃত বিদ্যালয়ের নাম রায়পুর লক্ষ্মীপুরের দক্ষিণ চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, বদলির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, হিসাবরক্ষণ অফিস, আইএমডি এবং মহাপরিচালকের পিএসহ মোট নয়টি দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ৩ দফা দাবিতে গত ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা৷ এরমধ্যে গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন ও বিদ্যালয় তালাবদ্ধ কর্মসূচি। শিক্ষক সামছুদ্দীন এই আন্দোলনের মাঠপর্যায়ের অন্যতম নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT