দেশের সম্পদ চুরি করে যারা বিদেশে পাচার করে তারা দেশপ্রেমিক নয়: ধর্ম উপদেষ্টা-যুগের সংবাদ - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
৪ ডিসেম্বর ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের সম্পদ চুরি করে যারা বিদেশে পাচার করে তারা দেশপ্রেমিক নয়: ধর্ম উপদেষ্টা-যুগের সংবাদ

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের সম্পদ চুরি করে যারা বিদেশে পাচার করে তারা দেশপ্রেমিক নয়। আমরা দেশপ্রেমিক তৈরি করতে চাই। বাংলাদেশ আমাদের সবার।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন২০২৫ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিভেদ থাকতে পারে কিন্তু ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ মানুষকে ধ্বংস করে। তবে ঐক্যবদ্ধ থাকলে ইসলাম বহুদূর এগিয়ে যাবে। রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রভাব ফেলতে পারবে ইসলাম। বিচ্ছিন্ন থাকলে তা সম্ভব হবে না। সব সূচকে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে যাচ্ছে।

উপদেষ্টা বলেন, দেশে দুর্নীতি লুটপাট অর্থপাচার বন্ধ করতে পারলে বাংলাদেশ পৃথিবীর বহু দেশকে ছাড়িয়ে যাবে। বাংলাদেশে আমি দুটি বড় জেলখানা ভিজিট করেছি। কারাগারের ভেতরে কুরআন পড়ার ব্যবস্থা ছিল আমরা তা আরও বাড়িয়ে দিয়েছি। আরও বাড়াব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা কুরআনের তালিম চালু করেছি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ওই কুরআনের তালিমে ৩৫ জন শিক্ষার্থী আছেন। তারা যদি সাহাবায়ে কেরামদের জীবনী পড়েন তাহলে তাদের মাঝে পরিবর্তন আসবে।

তিনি বলেন, আমরা গীবত করব না। মানুষ বলে ফেসবুক বলে কিন্তু আমরা নিজেরা তা বলব না। নিজেকে প্রশ্ন করুন। পরে আরেকজনকে বলুন। ঘৃণা থেকে সন্ত্রাস ছড়ায়।

অনুষ্ঠানে বাংলাদেশের কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিসরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের কারি আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের কারি মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের কারি মুহাম্মাদ নাযীর আসগার তাদের তিলওয়াত পরিবেশন করেন।

কুমিল্লা ঈদগাহ ময়দানে এই প্রথম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আল-কুরআন একাডেমি, কুমিল্লার উদ্যোগে সম্মেলন আয়োজন করা হয়।

আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-কুমিল্লা আল কুরআন একাডেমি সভাপতি মু. নূরুদ্দিন আহমাদের সভাপতিত্বে সেক্রেটারি ড. মুজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে উপস্থিত ছিলেন- কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, ইনসাফ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, মহানগরী জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, আল কুরআন একাডেমির অর্থ সম্পাদক ফয়েজ আহম্মেদ, গোমতী হসপিটালের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান, ভিক্টোরিয়া কলেজের জিএস সানাউল্লাহ মজুমদার, সম্মেলন পরিচালনা কমিটির সদস্য আবু সায়েম, গোলাম সামদানি, মাওলানা দেলোয়ার হোসাইন সবুজসহ বিভিন্ন ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানের শেষদিকে ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণের পর দোয়া করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT