সাভারে শহীদ তানজীর খান মুন্না স্মরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতযুগের সংবাদ - jugershanbad
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে শহীদ তানজীর খান মুন্না স্মরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতযুগের সংবাদ

সাভারে শহীদ তানজীর খান মুন্না স্মরণে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাভার সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এ মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ করা যায়। কয়েক শতাধিক মানুষ এই ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে ক্যাম্পে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকগণ। মেডিসিন, গাইনী, ডেন্টাল, নাক–কান–গলা ও ডায়াবেটিস বিশেষজ্ঞরা রোগীদের চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার পরামর্শ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সেবার অংশ হিসেবে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। ইসলামী ছাত্রশিবির সাভার সরকারি কলেজ শাখার সভাপতি ফারহান আহমেদন ফাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আলমগীর হোসেন রাকিব, সেক্রেটারি সাইফুদ্দিন আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সমাজে মানবিক উদ্যোগের বিস্তার ঘটানোই তাদের এই আয়োজনের মূল লক্ষ্য। তারা আরও বলেন, আগামী দিনে আরও বৃহৎ পরিসরে উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি মানুষ উপকৃত হতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT