ধামরাইয়ে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ টাকার জরিমানা ও সিলগালা - jugershanbad
admin
২ ডিসেম্বর ২০২৫, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ টাকার জরিমানা ও সিলগালা

 

সুমন আহমেদ ,স্টাফ রিপোর্টারঃ

ঢাকার ধামরাইয়ে একটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা করেছে ‌র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়।

সোমবার দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় এই অভিযান পরিচালনা করে র‍্যাব-৪ এর সিপিসি ২ এর সদস্যরা। এসময় অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

র‍্যাব জানায়, অভিযান পরিচালনা করা রূপা এন্টারপ্রাইজের গুড়ের কারখানায় চিনি, রং, কেমিক্যালসহ বিভিন্ন উপাদান দিয়ে ভেজাল গুড় বানানো হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ভেজাল গুড় বানানোর সত্যতা পাওয়া যাওয়ায় ভেজাল গুড় বানানোর সাথে জড়িতদের ৪ লাখ টাকা অর্থিক জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়। এছাড়া, ভেজাল গুড় বানানোর জন্য মজুদকৃত চিনি নিলামের মাধ্যমে বিক্রি করে দেয়া হয়।

র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, “এখানে পাওয়া গুড়গুলোর কোনোটিতেই আখ বা খেজুরের রসের সামান্যতম উপস্থিতিও নেই। সবকটিই চিনি, কাপড়ের রং ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয়েছে।”তিনি আরও জানান, অভিযানে জড়িত কারখানাতে প্রতি রাতে প্রায় পনের টনের মতো হয়ে থাকে । এসব ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT