বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে কেন থাকছেন না মেসি-যুগের সংবাদ - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
৫ ডিসেম্বর ২০২৫, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে কেন থাকছেন না মেসি-যুগের সংবাদ

ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে এবার আয়োজিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। দেড় ঘণ্টার এই জাঁকজমকপূর্ণ আয়োজনটি অনুষ্ঠিত হবে লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামির শহর ফ্লোরিডা থেকে প্রায় ১,৩০৩ কিলোমিটার দূরে—যেখানে যেতে আকাশপথে লাগে আড়াই ঘণ্টার মতো। তবে এত কাছে থাকা সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না আর্জেন্টাইন এই মহাতারকা।

এই ড্রয়ের মাধ্যমে জানা যাবে, পরবর্তী বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপ প্রতিপক্ষ কারা হবে। কোচসহ বিভিন্ন দেশের ফুটবল কিংবদন্তিরা ওই আয়োজনে উপস্থিত থাকবেন। কেউ কেউ পাড়ি দেবেন দূর-দূরান্তের পথ। কিন্তু একই দেশে থাকা সত্ত্বেও আলবিসেলেস্তেদের অধিনায়ক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। কারণটা কী?

মেসি থাকবেন মিয়ামিতেই, কারণ তার মনোযোগ এখন এমএলএস কাপের ফাইনালে। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে মায়ামির শিরোপা লড়াই শনিবার চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, অর্থাৎ ড্রয়ের ঠিক পরদিন। তাই ম্যাচকে অগ্রাধিকার দিয়ে তিনি ড্র অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্ক্যালোনি পুরো কোচিং স্টাফসহ অনুষ্ঠানে যোগ দেবেন। এমনকি তিনি বিশেষ ভূমিকা পালন করবেন—তিন বছর আগে জেতা বিশ্বকাপ ট্রফি মঞ্চে তুলে ধরবেন। নতুন আসরের আগে আবারও ট্রফিটি হাতে নেওয়াই হবে তার দায়িত্ব।

বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনা রয়েছে প্রথম পটে। ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষ দলগুলোকেও রাখা হয়েছে এই পটে। ৪৮ দলের বিস্তৃত টুর্নামেন্টে আর্জেন্টিনা শেষ পর্যন্ত কতটা কঠিন গ্রুপে পড়ে, সেটিই এখন দেখার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT