হবিগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন-যুগের সংবাদ - jugershanbad
হবিগঞ্জ প্রতিনিধি,
৫ ডিসেম্বর ২০২৫, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন-যুগের সংবাদ

হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের রত্না বেইলি ব্রিজের দুটি পাটাতন ভেঙে পড়েছে। একটি পাথরবোঝাই ট্রাক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি ব্রিজের মাঝখানে আটকে যায়। ফলে বন্ধ হয়ে গেছে দুটি উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ।শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষ।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ইতোমধ্যেই ব্রিজটি মেরামতে সড়ক ও জনপথ বিভাগ কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই ব্রিজটি মেরামত করে চলাচলের উপযোগী করা সম্ভব হবে।

হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ইতোমধ্যে ট্রাকটি সরানোর জন্য রেকার এসেছে। ট্রাকটি পাথর বোঝাই হওয়ায় অনেক ভারি। তাই এটি এমনি রেকার দিয়ে সরানো সম্ভব নয়। এটি আনলোড করা হচ্ছে। আশা করছি সন্ধ্যার মধ্যেই আনলোড করে ট্রাকটি সরানো সম্ভব হবে।তিনি বলেন, রাতে ব্রিজটির মেরামত কাজ করা হবে। শনিবার সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT