ক্রিকেট এবং ফুটবল দুই বিশ্বকাপে খেলবে যেসব দেশ-যুগের সংবাদ - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
৬ ডিসেম্বর ২০২৫, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রিকেট এবং ফুটবল দুই বিশ্বকাপে খেলবে যেসব দেশ-যুগের সংবাদ

আগামী বছরের ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ফিফার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এবারই প্রথম ৪৮টি দেশ অংশ নিচ্ছে। গতকাল রাতে হয়েছে ২০২৬ বিশ্বকাপের ড্র।অন্যদিকে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই বিশ্বকাপে অংশ নেবে ২০টি দেশ। বিশ্বকাপের সূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

বছরের শুরু এবং শেষ দিকে; ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপে খেলবে বিশ্নের ৭টি দেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে খেলা নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের। এই ৭টি দেশ ফুটবল বিশ্বকাপেও খেলবে।

ফুটবল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা খেলবে ‘এ’ গ্রুপে। সঙ্গী হিসেবে আছে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ‘ডি’–জয়ী দল।

দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকা ‘ডি’ গ্রুপে খেলবে। তাদের সঙ্গে আছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও আরব আমিরাত।

কানাডা ফুটবল বিশ্বকাপে ‘বি’ গ্রুপে কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ ‘এ’–জয়ী দলের সঙ্গে খেলবে।

ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্র পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গে খেলবে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ‘সি’–জয়ী দল।

অস্ট্রেলিয়া ফুটবল বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে। ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডস আছে ‘এফ’ গ্রুপে। ফুটবল বিশ্বকাপে ‘জি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড।

ইংল্যান্ড ফুটবল বিশ্বকাপে খেলবে ‘এল’ গ্রুপে। তাদের সঙ্গে আছে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপে খেলবে—এমন দেশের সংখ্যা আরও বাড়তেও পারে। ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে ৪২টি দলের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি ৬ দলের প্লে-অফের লড়াই শেষে বিশ্বকাপ নিশ্চিত করতে হবে তাদের। এই প্লে–অফের লড়াইয়ে আছে ইতালি, নর্দান আয়ারল্যান্ড ও জ্যামাইকা।

ইতালি এবার প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। আয়ারল্যান্ডও আছে বিশ্বকাপে। জ্যামাইকা সরাসরি ক্রিকেট বিশ্বকাপে নেই, তবে তাদের প্রতিনিধি হয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। মানে এরা বিশ্বকাপ নিশ্চিত করলে ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপে খেলা দেশের সংখ্যা বাড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT