কুষ্টিয়ার দৌলতপুর হানাদার মুক্ত দিবস আজ :নেই কোন কর্মসূচী-যুগের সংবাদ - jugershanbad
মোঃ সেলিম রেজা,কুষ্টিয়া, প্রতিনিধি
৮ ডিসেম্বর ২০২৫, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার দৌলতপুর হানাদার মুক্ত দিবস আজ :নেই কোন কর্মসূচী-যুগের সংবাদ

 

কুষ্টিয়ার দৌলতপুর হানাদার মুক্ত দিবস আজ।দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের পর আজ ৮ ডিসেম্বর কুষ্টিয়ার দৌলতপুর হানাদার মুক্ত হয়।১৯৭১ সালের এই দিনে দৌলতপুরকে শত্রু মুক্ত করে থানা চত্বরে বিজয় পতাকা উড়ানোর মধ্যদিয়ে মুক্তিকামী বীর সূর্য সন্তানেরা দৌলতপুরকে হানাদারমুক্ত করেন।দৌলতপুরকে হানাদারমুক্ত করতে মুক্তিযোদ্ধাদের সাথে পাকসেনাদের সন্মুখ যুদ্ধসহ ছোট-বড় অন্তত ১৬টি যুদ্ধ সংঘঠিত হয়।এ সকল যুদ্ধে ৩৫ জন বীর মুক্তিযোদ্ধাসহ কয়েক’শ নারী-পুরুষ শহীদ হন।৮ ডিসেম্বর সকালে উপজেলার আল্লারদর্গায় পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়।এ যুদ্ধে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা রফিক।মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয় পাক সেনারা।এরপর দৌলতপুরকে হানাদার মুক্ত ঘোষনা করেন তৎকালীন ৮ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর নুরুন্নবী।দিবসটি উপলক্ষে প্রতিবছর দৌলতপুর উপজেলা প্রশাসন ও দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড নানা অনুষ্ঠানের আয়োজন করলেও গত বছরের মতো এবছরও নেই কোন কর্মসূচী।তবে স্থানীয়ভাবে রফিকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে শহীদ রফিকের কবরে পুষ্পস্তবক অর্পন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।দৌলতপুর হানাদার মুক্ত দিবস পালনের বিষয়ে দৌলতপুর ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মো রিয়াজ উদ্দিন জানান,৮ ডিসেম্বর দৌলতপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে কোন কর্মসূচী নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT