শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ-যুগের সংবাদ - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
৮ ডিসেম্বর ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ-যুগের সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার।সোমবার (৮ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে সম্মেলন কক্ষে সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন। জাতীয় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে এবং জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেন, সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। রাষ্ট্রীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনবল মোতায়নে কোনো বিলম্ব করা যাবে না। সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় রাখতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুটি গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আশা করি সবার সহযোগিতায় দিবস দুটি নির্বিঘ্নে উদ্‌যাপিত হবে। সবাইকে যথাযথভাবে নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে গুজব বা ভুয়া সংবাদ ছড়িয়ে জনমনে যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে।

সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ছাত্র নেতা মো: ইউসুফ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

রাণীশংকৈলে সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ আর বকুল মজুমদার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন —– মনিরা বিশ্বাস

নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল

হ্যাঁ’ যেহেতু জয়যুক্ত হয়েছে, অটোমেটিক কার্যকারিতা শুরু হয়ে যাবে: পানিসম্পদমন্ত্রী

কোটচাঁদপুরে মিন্টু ঢালীর ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়া দৌলতপুরে চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী রিন্টু গ্রেফতার

মির্জাপুরে পূর্ব শত্রুতার জেরে মৎস্য হ্যাচারিতে বিষ প্রয়োগের অভিযোগ

ধামরাইয়ে র‍্যাব কর্মকর্তার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

১০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা পেল সদ্য মেডিক্যালে ভর্তি হওয়া শিক্ষার্থী মারিয়া

১১

কিশোরগঞ্জের বাজিতপুরে  ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রতিবন্ধী-এতিমদের পাশে শাহ্ আলম ফাউন্ডেশন 

১২

শামীম আহাম্মেদের ব্যক্তিগত উদ্যােগে জামালপুরে ঈদ সামগ্রী বিতরণ

১৩

জামালপুরে শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ 

১৪

যুগের সংবাদ এর পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের অভিনন্দন ও ‍শুভেচ্ছা

১৫

ঈদে হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

১৬

ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১৭

সৌদি আরবে ঈদ পালন হবে শুক্রবার

১৮

মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় যুবদল নেতার রহস্যজনক মৃত্যু

১৯

শিবালয় উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২০
Developed by : BDIX ROOT