বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
৯ ডিসেম্বর ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান

বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’। এ উদ্দেশ্যে ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে একটি ‘লেটার অব ইনটেন্ট’ (প্রাথমিক সম্মতিপত্র) সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় বিমানবাহিনী সদর দপ্তরে এই প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিষয়টি বাংলাদেশ বিমানবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং সশস্ত্র বাহিনী বিভাগসহ দুই দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তির আওতায় ভবিষ্যতে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমানগুলো দেশে যুক্ত হবে এবং বাহিনীর ‘ফ্রন্টলাইন ফ্লিট’-এর অংশ হবে। এসব যুদ্ধবিমান নতুন প্রজন্মের এবং বহুমুখী যুদ্ধ সক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) হিসেবে পরিচিত।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও শক্তিশালী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, চলতি বছরের এপ্রিলে সরকার ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে, যেখানে প্রধান ছিলেন বিমানবাহিনী প্রধান। সে সময় চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা চলছিল, যার সম্ভাব্য বাজেট ধরা হয়েছিল প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার।

প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ওয়ারপাওয়ারবাংলাদেশ ডটকমের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে মোট ২১২টি আকাশযান রয়েছে, যার মধ্যে ৪৪টি যুদ্ধবিমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT