ধামরাইয়ে ন্যায়বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম আদালত প্রশিক্ষণ-যুগের সংবাদ - jugershanbad
ধামরাই প্রতিনিধি,
২ ডিসেম্বর ২০২৫, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে ন্যায়বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম আদালত প্রশিক্ষণ-যুগের সংবাদ

 

ন্যায়বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঢাকার ধামরাই উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) আয়োজিত এ প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের সদস্যদের গ্রাম আদালতের কার্যপ্রণালী, বিরোধ নিষ্পত্তির পদ্ধতি, আইনগত কাঠামো, ন্যায়বিচার নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান হাবিব সালমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খান হাবীব সালমান বলেন, গ্রাম আদালতকে আরও সক্রিয়, কার্যকর এবং জনবান্ধব করতে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে দ্রুত, সাশ্রয়ী ও কার্যকর বিচারসেবা নিশ্চিত করা যাবে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, গ্রাম আদালত প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার আল ফারুক গাজী, উপজেলা সমন্বয়কারী মো. মিজানুর রহমান, মো. জসিম উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT