ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে –নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ - jugershanbad
আমিনুল ইসলাম রানা,গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৫, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে –নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ

রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। পুলিশের কোনো সদস্য কোনো প্রকার পক্ষপাতিত্বে জড়িত থাকবে না। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, “আমি লটারির মাধ্যমে রাজবাড়ীতে পদায়ন হয়ে এসেছি। একই সঙ্গে জেলার পাঁচটি উপজেলায় নতুন ওসিদের পদায়ন দেওয়া হয়েছে। সুতরাং আমাদের কারও সঙ্গে পূর্ব থেকে কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ ও সরল পথে থেকে আইনশৃঙ্খলা রক্ষা করব। একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে যা যা করণীয়, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তার একটিও বাদ থাকবে না। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা আমরা সবসময় প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, দৌলতদিয়া যৌনপল্লী ও পার্শ্ববর্তী পোড়াভিটাসহ জেলার সর্বত্র মাদক সমস্যা নিরসনে বিশেষ অভিযান জোরদার করা হবে। পাশাপাশি স্কুল চলাকালীন সময়ে শহরের যানজট নিরসন, জেলার ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, কিশোরদের মোটরসাইকেল চালনার ওপর বিধিনিষেধ আরোপ, পদ্মা নদীতে মাদক পরিবহনের বিভিন্ন ট্রানজিট পয়েন্টে পুলিশের টহল বৃদ্ধি এবং পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।

নবাগত পুলিশ সুপার আরও বলেন, জেলার সার্বিক অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার বুলিং প্রতিরোধ এবং কিশোর অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব কাজে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক সমস্যা, কিশোর অপরাধ, যানজটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে নবাগত পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, ডিআইও-১ মোহাম্মদ আলী জিন্নাহ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম হিরণসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT