মাহফুজ-আসিফকে,, প্রধান উপদেষ্টা অল্প সময়ে তোমরা যা দিয়েছ, জাতি কখনো ভুলবে না - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
১০ ডিসেম্বর ২০২৫, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাহফুজ-আসিফকে,, প্রধান উপদেষ্টা অল্প সময়ে তোমরা যা দিয়েছ, জাতি কখনো ভুলবে না

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না।’

বুধবার (১০ ডিসেম্বর) বিকাল পাঁচটায় প্রধান উপদেষ্টার কাছে এই দুই তরুণ উপদেষ্টা তাদের পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন।

জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারির এই দুই ছাত্রনেতাকে প্রধান উপদেষ্টা বলেন, ‘অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনও ভুলবে না।

তিনি বলেন, এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি, আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরো বড় অবদান রাখবে।

নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্রনেতার উদ্দেশে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ, তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে।’

  • উপদেষ্টা পরিষদে মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে। আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন কমিশন তফশিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে দুজনের পদত্যাগ। প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে তফশিল।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT