শহীদ বুদ্ধিজীবিদের আত্মত্যাগের মহিমায় সমুজ্জ্বল আমাদের আজকের এই বাংলাদেশ- চেয়ারম্যান জিএম কাদের - jugershanbad
যুগের সংবাদ
১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ বুদ্ধিজীবিদের আত্মত্যাগের মহিমায় সমুজ্জ্বল আমাদের আজকের এই বাংলাদেশ- চেয়ারম্যান জিএম কাদের

শহীদ বুদ্ধিজীবিদের আত্মত্যাগের মহিমায় সমুজ্জ্বল আমাদের আজকের এই বাংলাদেশ’’-শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে এক বিৃতিতে এই কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বিবৃতিতে তিনি বলেন, ১৪ ডিসেম্বর, ১৯৭১ সালের এই দিনে আমাদের মহান মুক্তিযুদ্ধের চুড়ান্ত বিজয়ের ঠিক আগ মুহুর্তে আমাদের জাতিকে মেধাশূণ্য করার অভিপ্রায়ে পাকিস্তানী হানাদার বাহিনী স্বাধীনতা বিরোধী শক্তির সহযোগিতায় আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক চলচ্চিত্রকার, শিল্পী সহ সৃজনশীল পেশার মেধাবীদের নির্মমভাবে হত্যা করে। আমি সেই সকল শহীদ বুদ্ধিজীবিদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। আমি সকল শহীদ পরিবারের শোক সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরো বলেন, শোষন, বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে বাঙ্গালী জাতি ধীরে ধীরে মুক্তি সংগ্রামের জন্য প্রস্তুত হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষনার পর আমাদের দেশের আপামর মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে। আমাদের দেশের বুদ্ধিজীবিরা তাঁদের মেধা ও প্রজ্ঞার প্রয়োগ করে শিল্প সাহিত্য, লেখনি দিয়ে সেই সময়ে গঠিত মুজিবনগর সরকারকে বুদ্ধিভিত্তিক সহায়তা দিয়ে আমাদের এই মহান মুক্তিযুদ্ধের বিজয় তরান্বিত করেছে।
এরপর পাকিস্তানী হানাদার বাহিনী আর তাদের এদেশের দোসররা যখন বুঝতে পারে যে তাদের পরাজয় আসন্ন তখন তারা আমাদের বাঙ্গালীজাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঢাকা সহ সারাদেশে নারকীয় হত্যাযঞ্জ চালিয়ে নির্মম ভাবে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
দেশের খ্যাতনামা বুদ্ধিজীবিদের নির্মমভাবে হত্যাকান্ড ছিলো জাতির জন্য এক অপূরনীয় ক্ষতি।

এই সকল শহীদবুদ্ধিজীবিদের আদর্শকে লালন করে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে পারলে তাদের আত্মত্যাগ সার্থক হতে পারে বলে জিএম কাদের মনে করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT