কিশোরগঞ্জে সুদানে নিহত সেনা সদস্য জাহাঙ্গীরের গ্রামের বাড়ি পাকুন্দিয়ায় শোকের  মাতম - jugershanbad
মোঃ মিজানুর রহমান  কিশোরগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ৭:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে সুদানে নিহত সেনা সদস্য জাহাঙ্গীরের গ্রামের বাড়ি পাকুন্দিয়ায় শোকের  মাতম

কিশোরগঞ্জে সুদানে নিহত সেনাসদস্য জাহাংগীরের গ্রামের বাড়ী পাকুন্দিয়ায় চলছে শোকের মাতম।

দক্ষিণ সুদানের আবেই শহরে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসীদের আক্রমণে নিহত বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী মো. জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

নিহত জাহাঙ্গীর আলম (৩০) উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের কৃষক হজরত আলীর ছেলে। তার স্ত্রী ও তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে।গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সুদানের আবেই শহরে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীদের আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আটজন।

এর মধ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাহাঙ্গীর আলমও রয়েছেন।

তিনি সেনাবাহিনীর মেস ওয়েটার ছিলেন।সরেজমিনে রবিবার জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে স্বজনদের আহাজারি চলছে। পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় লোকজন বাড়িতে ভিড় করছে। কেউ কেউ শোকগ্রস্তদের সান্ত্বনা দিচ্ছেন।বাড়ির ভেতর প্রবেশ করে দেখা যায়, ছোট একটি টিনের ঘরে নিহত জাহাঙ্গীর আলমের স্ত্রী রুবাইয়া আক্তার আহাজারি করছেন। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘরভর্তি মানুষ। বাড়ির উঠানে বসে বাবা হজরত আলী কান্নাজড়িত কণ্ঠে লোকজনের সঙ্গে কথা বলছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন জাহাঙ্গীর আলম। অভাবের সংসারে ভাগ্য বদলের আশায় চলতি বছরের ৭ নভেম্বর তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নেন।মিশনে যাওয়ার মাত্র এক মাস সাত দিনের মাথায় তার মৃত্যুর খবর আসে পরিবারে।

নিহত জাহাঙ্গীরের বাবা হজরত আলী জানান, তার তিন সন্তানের মধ্যে জাহাঙ্গীর দ্বিতীয়। শনিবার দিবাগত রাত ১২টার দিকে সৌদি আরব থেকে তার বড় ভাইয়ের কাছে মুঠোফোনে জাহাঙ্গীরের মৃত্যুর খবর পান। রবিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ক্যন্টনম্যান্ট থেকে ক্যাপ্টেন ইমরান নামে একজন কর্মকর্তা  মুঠোফোনে ছেলের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন বলে জানান তিনি।

নিহতের শ্যালক মো. ওয়ালী উল্লাহ জানান, তার ভগ্নিপতির অকাল মৃত্যুতে তাদের পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেছে। মাত্র পাচ বছরের সংসার জীবনে তাদের তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তার বোনের আহাজারিতে তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই তিনি খুঁজে পাচ্ছেন না। ভগ্নিপতির লাশ দ্রুত দেশে ফেরত আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। অভাবগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ারও দাবি জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT