কুষ্টিয়া দৌলতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক আটক - jugershanbad
মোঃ সেলিম রেজা,দৌলতপুর, কুষ্টিয়া
১৭ ডিসেম্বর ২০২৫, ৮:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া দৌলতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক আটক

 

কুষ্টিয়ার দৌলতপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকির হোসেন (৩৬) নামে এক ভ্যানচালককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে। আটক সাকির হোসেন দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের জাফের আলীর ছেলে।

পুলিশ ও ধর্ষিতার পারিবার সূত্রে জানা গেছে, ধর্ষিতা উপজেলার ঝাউদিয়া এলাকার আয়েশা (রা.) নূরানী হাফেজীয়া মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রী। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে ওই ছাত্রী সাকির হোসেনের ভ্যানযোগে মাদ্রাসায় যাচ্ছিল। পথের মধ্যে তাকে একা পেয়ে ভ্যান থেকে নামিয়ে ঝাউদিয়া এলাকার কবরস্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ভ্যানচালক সাকির। পরে ধর্ষণের এ ঘটনা কাউকে না বলার জন্য বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসায় রেখে আসে ধর্ষক সাকির।

ঘটনার পর ভয়ে প্রথমে কাউকে কিছু না জানালেও মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে ধর্ষণের ঘটনা জানায় ওই ছাত্রী। ঘটনা জানার শনিবার রাতেই ধর্ষিতার বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় ধর্ষণ অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর পুলিশ রবিবার দুপুরে অভিযুক্ত ভ্যানচালক সাকির হোসেনকে আটক করে থানা হেফাজতে নেয়।

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে একজন ভ্যানচালককে আটক করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT