রাণীশংকৈলে ‘ডেভিল হান্ট-২’ অভিযানে আওয়ামী লীগ নেতা প্রশান্ত বসাক গ্রেফতার - jugershanbad
অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে ‘ডেভিল হান্ট-২’ অভিযানে আওয়ামী লীগ নেতা প্রশান্ত বসাক গ্রেফতার

Oplus_131072

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট-২’ জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রাণীশংকৈল পৌর শহরের বন্দর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর এলাকার একটি দর্জির দোকান থেকে প্রশান্ত বসাক (৫২) নামে ওই নেতাকে আটক করা হয়। পরে একটি বিস্ফোরক সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃত প্রশান্ত বসাক রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের তথ্য, গবেষণা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পৌর শহরের বন্দর এলাকার বাসিন্দা এবং প্রয়াত হেমন্ত বসাকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি রাণীশংকৈল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে রাতেই ঠাকুরগাঁও জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT