অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর "মানববন্ধন - jugershanbad
মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর “মানববন্ধন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল মেম্বারের জায়গা দখল, হয়রানি, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় কাস্তল ইউনিয়নের আনন্দ বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনের আয়োজন করে কাস্তল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইউপি সদস্য জামাল মেম্বারের সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল দীর্ঘদিন ধরে তার জায়গা দখলের চেষ্টা, হয়রানি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। এতে করে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামাল মেম্বারের স্ত্রী তাছলিমা আক্তার (৫৫),
বৃদ্ধ মা খোদেজা খাতুন (৮০), মেয়ে
বৃষ্টি আক্তার (২৫), রফিকুল ইসলাম (৫০),
কাজল ভূইয়া (৪৫), মঙ্গু ভূইয়া (৫৫) প্রমূখ।

বক্তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, অবৈধ দখল বন্ধ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় অসংখ্য এলাকাবাসী ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT