কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শ্বশুড় বাড়ীতে স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে স্ত্রী খুন - jugershanbad
মোঃ মিজানুর রহমান  কিশোরগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৫, ৭:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শ্বশুড় বাড়ীতে স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে স্ত্রী খুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শ্বশুরবাড়িতে হাত-পা বেঁধে স্ত্রীকে নির্মমভাবে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাকিব মিয়ার (২৫) বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম ইভা (২০)। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ইভা ওই গ্রামের সৌদি প্রবাসী ইব্রাহিম মিয়ার মেয়ে। অভিযুক্ত সাকিব মিয়া একই ইউনিয়নের আগরপাট্টা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে সাকিব ও ইভার বিয়ে হয়। তাদের সংসারে ছয় মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ইভা বাবার বাড়িতে বসবাস করছিলেন।

ঘটনার দিন বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাকিব শ্বশুরবাড়িতে যান। সেখানে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সাকিব ইভার হাত-পা বেঁধে তাকে এলোপাতাড়ি  ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় ইভাকে উদ্ধার করে কিশোরগঞ্জে সদর ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT