রাণীশংকৈলে শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত - jugershanbad
অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে বিকাল ৩ টার সময় এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাযায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।  এ সময় হাদীর স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত সবার মাঝে আবেগাপ্লুত পরিবেশের সৃষ্টি হয়। জানাযা শেষে  শহীদ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

গায়েবানা জানাজায় বক্তব্য রাখেন, এম আর বকুল মজুমদার সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি , মামুনুর রশিদ মামুন সহসভাপতি কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ, জুলাই যোদ্ধা আল হাবীব। গায়েবানা জানাজা পড়ান মাসুদুর রশিদ মাসুদ ।

বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন একজন সাহসী ও নির্ভীক আদর্শবান মানুষ। তাঁর আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। তাঁরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এ সময় এলাকাবাসী শহীদ ওসমান হাদীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানান ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT