কোটচাঁদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি-যুগের সংবাদ - jugershanbad
শামীম খাঁন, কোটচাঁদপুর,জিনাইদাহ,
২ ডিসেম্বর ২০২৫, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি-যুগের সংবাদ

 

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন এর দাবীতে সারা বাংলাদেশে চলমান কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মরত সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা , পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। ২ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকেই কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এ কর্মসূচি পালন করা হয়। কোটচাঁদপুর উপজেলা সদর কিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা হালিমা খাতুন তার বক্তব্যে জানান আমাদের একটি দাবী দীর্ঘ ২৬ বছর ঝুলে থাকা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে, তা না হলে আমাদের এ কর্মসূচি চলমান থাকবে। আন্দোলনে অংশ নেয়া দোড়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সঞ্জয় কুমার জানান ২৬ বছর ধরে একটি মাত্র দাবী নিয়ে আমরা বিভিন্ন সময় কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কিন্তু আমাদের নিয়োগবিধি সংশোধনে কার্যকর কোন ব্যবস্থা কর্তৃপক্ষ নেননি। সে কারণে আমরা বাধ্য হয়ে কেন্দ্রিয় সমিতির সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশে অবহেলিত সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা , পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ আজ মঙ্গলবার থেকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবী না মানা হলে এ কর্মসূচি ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। সমিতির সিদ্ধান্ত হলে পরবর্তীতে আবারও কর্মসুচি ঘোষনা করা হবে। কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া সকলইে জানান আমরা বৈষমের স্বীকার, শিক্ষাগত যোগ্যতা থাকার পরও একই পদে থেকে সারাজীবন চাকুরী করতে হয়। চাকুরীর নিয়োগ বিধি নিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করছেন বাস্তবসম্মত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। চাকুরির নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের জোর দাবী জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT