ওসমান হাদির শহিদী বিদায়ে সরব ক্রিকেটাররা - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
২০ ডিসেম্বর ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমান হাদির শহিদী বিদায়ে সরব ক্রিকেটাররা

সন্ত্রাসীর গুলিতে শহীদ হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়।

ওসমান হাদির স্মরণে আজ (শনিবার) দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষ হাজির হয়েছিলেন শহীদ হাদির জানাজায়। যা দেখে আবেগতাড়িত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে জাতীয় দলের তারকা ব্যাটসম্যান তাওহীদ হৃদয় লিখেছেন, ‘যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন‍্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সাথে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে। বিদায়বেলায় এতো ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।’

কারও জানাজায় এত মানুষ দেখেননি বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাসুদ পাইলট। তিনি লিখেন, ‘আজ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল দেখে আমি সত্যিই স্তব্ধ। আমার জীবনে এর আগে কখনো কোনো জানাজায় এত মানুষের উপস্থিতি দেখিনি। এই ভিড়ই সাক্ষ্য দেয়—তোমাকে মানুষ কতটা ভালোবেসেছে। আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং শহিদি মর্যাদা দান করুক।’

জাতীয় দলের পেস বোলার এবাদত হোসেন চৌধুরীর লিখেন, ‘তুমি কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান ছিলে না। ছিলে একজন ভালো মানুষ, শুধু একজন ভালো মানুষ হিসেবে সবাই তোমাকে জানে। এই জন্য তোমার জানাজায় আজকে এত মানুষ। আল্লাহ তায়ালা তোমাকে দুনিয়াতে এত সম্মান দিয়েছেন, না জানি ওই পারে কত সম্মান তোমার জন্য অপেক্ষা করছে।’

আরেক পেসার কামরুল ইসলাম রাব্বি লেখেন, ‘বাংলার শিরোমণি শেরে বাংলা এ কে ফজলুল হক, ২৬ অক্টোবর ১৮৭৩ সালে বরিশাল বিভাগের বর্তমান ঝালকাঠি জেলায় জন্ম নেওয়া এই মানুষটি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না— তিনি ছিলেন বাংলার মানুষের কণ্ঠস্বর। নেতৃত্ব, সাহস ও ত্যাগের মাধ্যমে তিনি বাংলার মানুষের অধিকার ও মুক্তির পথকে আলোকিত করেছিলেন। তার অবদান কোনো এক সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়; তা বাংলাদেশের ইতিহাসে চিরস্থায়ীভাবে খোদাই হয়ে আছে। ১৯৪০ সালে লাহোর অধিবেশনে তার জ্বালাময়ী, নির্ভীক ও ঐতিহাসিক বক্তৃতার পর মানুষ তাকে ভালোবেসে উপাধি দেয়— বাংলার বাঘ (শের-ই-বাংলা)। এই উপাধি কোনো ক্ষমতার দান নয়—এটি ছিল জনগণের রায়।’

‘ঠিক তেমনই, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটির মাটিতে জন্ম নেওয়া, বিদ্রোহী ও বিপ্লবী শরীফ ওসমান গনি বিন হাদির মতো এক তরুণ সময়ের ভিন্ন প্রেক্ষাপটে সত্য ও ন্যায়ের পথকে বেছে নিয়েছিলেন। বরিশালের মাটির যে প্রতিবাদী রক্ত শেরে বাংলার মধ্যে প্রবাহিত ছিল, সেই একই আগুন হাদীর ভেতরেও দেখা যায়। তিনি ছিলেন আপসহীন, প্রশ্নকারী এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে অটল। বাংলার মুক্তি ও ইনসাফের প্রশ্নে তাঁর অবস্থান ছিল স্পষ্ট ও নির্ভীক। এই দুই সংগ্রামী আত্মার স্মরণ আমাদের হৃদয়ে চিরদিনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

আরেক পেস বোলার রুবেল হোসেন লিখেছেন, ‘আপনি জিতে গেছেন হাদী…বছর বছর রাজনীতি করা কোনো রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি মরে গেলে, এর ধারে-কাছে মানুষ আপনার জানাজায় আসবে বা আপনাকে মনে রাখবে? রাজনীতি হোক মানুষের অধিকারের জন্য, দেশের জন্য। আবার বলি আপনি জিতে গেছেন হাদী…দেশকে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT