কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত-যুগের সংবাদ - jugershanbad
শামীম খাঁন, কোটচাঁদপুর, ঝিনাইদহ,
২ ডিসেম্বর ২০২৫, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত-যুগের সংবাদ

Oplus_131072

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক চাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। (২রা ডিসেম্বর) মঙ্গলবার সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের সংলগ্ন তালমিল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত আনিস কোটচাঁদপুর মডেল থানায় বেতার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। সে চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। নিহতের স্ত্রী আরিফা খাতুন তুলি জানান পুলিশ সদস্য আনিস মহেশপুর থানায় কর্মরত ছিলেন কিছু দিন আগে তিনি কোটচাঁদপুর মডেল থানায় পোষ্টিং হোন, যে কারণে তার ভাড়াটিয়া বাসা মহেশপুরেই আছে এবং তিনি মহেশপুর থেকেই কোটচাঁদপুর থানায় ডিউটি করেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় মঙ্গলবার সকালে মটর সাইকেল যোগে মহেশপুর থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে আসার পথে কোটচাঁদপুর শহরের বলুহর বাস স্ট্যান্ড সংলগ্ন তালমিল নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। সে সময় গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সদস্য আনিসের মৃত্যুর খবর জানাজানি হলে সহকর্মীও স্থানীয়দের ভীড়ে হাসপাতাল প্রাঙ্গনের পরিবেশ ভারি হয়ে উঠে, তিনি কোটচাঁদপুর উপজেলার পাঁচলিয়া গ্রামের ফারুক হোসেনের জামাই বলে জানা গেছে। নিহত পুলিশ সদস্যর ৪ বছরের ১টি ছেলে সন্তান রয়েছে। মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা যাচাই করা হচ্ছে। ট্রাক টি আটক করা হলেও চালক পলাতক রয়েছে, ঘাতক চালকের পরিচয় পাওয়া গেছে এবং তাকে আইনের আওতায় আনতে অভিযান চলছে। মামলা রুজু করা হবে, সুরতহাল সম্পন্ন করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT