দিপু হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও সমাবেশ - jugershanbad
মো. আলমগীর। জামালপুর
২৫ ডিসেম্বর ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিপু হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও সমাবেশ

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে তাঁর লাশ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোসহ সংখ্যালঘু ও আদিবাসীদের উপর চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকালে শহরের দয়াময়ী মোড়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি লক্ষীকান্ত পন্ডিত, সাধারণ সম্পাদক রমেন বণিক, সহ-সভাপতি অজয় পাল বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাশিষ তালুকদার, সাংগঠনিক সম্পাদক পরিতোষ পন্ডিত, উদীচী জেলা সংসদে সহ-সভাপতি গৌতম সিংহ সাহা, দয়াময়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ চপল, পুজা উদযাপন পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ, প্রণব বসাক সুবল, দিপক সাহা প্রমূখ। সভাপতির বক্তব্যে পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু বলেন, ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দিপু সাহাকে নির্মমভাবে হত্যা করেছে অথচ কোন উপদেষ্টা তার পরিবারের কোন খোঁজ নেয় নাই। আমরা কি এদেশের নাগরিক না। নাকি আপনারা আমাদের এদেশে রাখতে চান না। আমরা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ৭১ এ বাংলাদেশ হওয়ার পর থেকেই আমাদের অধিকারের জন্য আন্দোলন করে আসতেছি। কিছুই পাই নাই তারপরেও আন্দোলন করতেছি। কিন্তু আজকে আমাদের দাঁড়াতে হয়েছে বেঁচে থাকার নিশ্চয়তার জন্য। তিনি আরও বলেন, আজকে ধর্ম অবমাননার ধুঁয়া তুলে নিজ হাতে আইন তুলে নিয়ে পিটিয়ে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে দিপু সাহাকে। অথচ দিপু সাহা এবিষয়ে কিছুই জানে না। আমরা সংখ্যালঘু ও আদিবাসীরা সরকারের কাছে বেঁচে থাকার গ্যারান্টি চাই। আমরা মনে করেছিলাম ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন একটি বাংলাদেশ পেয়েছি যেখানে বৈষম্য, হানাহানি, ভয়ভীতি থাকবে না কিন্তু আমাদের সেই আশা ভঙ্গ হয়ে যাচ্ছে। যারা দিপু সাহাকে নির্মমভাবে হত্যা করেছে তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাই। মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT