আসিফ নজরুলের প্রতি সালাউদ্দিনের ক্ষোভ,, একজন শিক্ষকের এরকম মিথ্যা বলা মানা যায় না - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আসিফ নজরুলের প্রতি সালাউদ্দিনের ক্ষোভ,, একজন শিক্ষকের এরকম মিথ্যা বলা মানা যায় না

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই মুহূর্তে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এবার এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ দল। খেলতে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানানোয় টাইগাররা এই আসরে নেই। বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে বেশ কিছু সময় ধরে আলোচনা-সমালোচনা চলছে এবং একাধিক নাটকীয় ঘটনা ঘটেছে।

বিশ্বকাপ শুরুর আগে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক বিবৃতিতে জানিয়েছিলেন যে, বাংলাদেশের বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের। তবে পরে তিনি নিজের মন্তব্য পাল্টে বলেন, এটি সরকারের সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটারদের নিজের সিদ্ধান্ত ছিল।

এবার এই বিষয়ে মুখ খুললেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আজ (শুক্রবার) মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘উনি এমন একটা মিথ্যা কথা বলবেন, যা আমি সত্যিই ভাবতেও পারছি না। আমি কিভাবে ছেলেদের সামনে গিয়ে মুখ দেখাবো? উনি তো একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবেন, আমরা সত্যিই এটা মানতে পারছি না।’

 

তিনি আরও বলেন, ‘আমিতো জানি, আমার দুইটা খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল, পাঁচ দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা। কিন্তু আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে ফিরিয়ে আনতে পেরেছি, সেটাই সবচেয়ে বড় সাফল্য। এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। কারণ একদম এক সেকেন্ডে আপনি একটি দলকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারেন।’

এদিকে, গত ১০ ফেব্রুয়ারি ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা নিজেদের সিদ্ধান্ত নিয়ে খেলতে অস্বীকার করেছে। তারা দেশের ক্রিকেটের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা এবং মানুষের মর্যাদা রক্ষার জন্য এই পদক্ষেপ নিয়েছে।’ তবে পরে এই মন্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি এবং তার বক্তব্য থেকে সরে আসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT