জেরী-জাবেদ গ্রুপিংয়ে মন্ত্রিত্ব হারাল বান্দরবান! - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেরী-জাবেদ গ্রুপিংয়ে মন্ত্রিত্ব হারাল বান্দরবান!

দীর্ঘ ৩১ বছর পর বান্দরবানের একমাত্র আসনে বিএনপির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলেও গ্রুপিংয়ের কারণে মন্ত্রিত্ব পায়নি পার্বত্য এই জেলা।

স্থানীয় সুশীল সমাজ এবং বিএনপির কর্মী-সমর্থকেরা মনে করছেন নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এবং জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌরসভার মেয়র মো. জাবেদ রেজা গ্রুপে বিভক্ত বিএনপির রাজনীতিতেই কপাল পুড়েছে বান্দরবানবাসীর।

তাদের দাবি, বিগত সতেরটি বছর আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক মন্ত্রিত্বের যোগ্য দাবিদার হওয়ার পরও সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীকে মন্ত্রিত্ব থেকে বঞ্চিত করা হয়েছে।

নির্বাচন অফিস ও রাজনীতিবিদদের তথ্যমতে, ১৯৯১ সালে বীর বাহাদুর উশৈসিং আওয়ামী লীগ থেকে প্রথমবার জয়ী হন৷ তবে ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত বিএনপির মাম্যাচিং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।

১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির সাচিং প্রু জেরি বিজয়ী হলেও ঐ বছরের জুনের পুনঃনির্বাচনে আওয়ামী লীগের বীর বাহাদুর উশৈসিং পুনরায় জয়ী হন। ২০০১ সালের নির্বাচনে বিএনপির মাম্যাচিং ৮৫৩ ভোটে আওয়ামী লীগের বীর বাহাদুরের পরাজিত হন।

তখন বিএনপির বিদ্রোহী হয়ে রাজপুত্র সাচিংপ্রু জেরী ১৪ হাজার ভোট পান। বিদ্রোহী প্রার্থী না হলে তার প্রাপ্ত ১৪ হাজার ভোট মাম্যাচিংয়ের ভোটবাক্সে যুক্ত হয়ে বিএনপি নির্বাচিত হত।

২০০৮ সালের নির্বাচনে বিএনপির সাচিংপ্রু জেরী ৫১ হাজার ৫৪০ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থীর কাছে ১৯ হাজার ভোটে পরাজিত হয়। তখন বিএনপির একটি অংশ ভেতরে ভেতরে বিরোধিতা করেছে।

জুলাই বিপ্লবের পর সদ্য ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তবে গ্রুপিং পিছু ছাড়েনি বিএনপির৷ মতবিরোধ এবং বিভাজনে এবার মন্ত্রিত্ব থেকে বঞ্চিত হলো বান্দরবানবাসী। সংসদ সদস্য নির্বাচিত হবার পরও কপাল পুড়েছে রাজপুত্র সাচিং প্রু জেরীর, এমনটাই দাবি স্থানীয়দের।

আরও পড়ু

 

অথচ, ১৯৯৬ থেকে ২০২৪-এর জুলাই বিপ্লব পর্যন্ত আওয়ামী লীগের বীর বাহাদুর উশৈসিং একটানা সংসদ সদস্য থাকা অবস্থায় সতেরটি বছর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (মন্ত্রীর পদমর্যাদায়), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পূর্ণ মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শীর্ষ নেতাদের অভিযোগ, বান্দরবান বিএনপি গ্রুপিংয়ের রাজনীতিতে আবদ্ধ৷ রাজপরিবারের অভ্যন্তরীণ বিরোধে ১৯৯১ সাল থেকে বিএনপিতে এ গ্রুপিং শুরু হয়। রাজপরিবারের সম্পর্কে ভাগ্নে রাজপুত্র সাচিং প্রু জেরী এবং মামি রাজ পুত্রবধূ মাম্যাচিং মাধ্যমের গ্রুপিংয়ের সূত্রপাত হলেও বর্তমানে জাবেদ-জেরী গ্রুপে পরিণত হয়েছে। দীর্ঘ ৩৫ বছর ধরে চলমান এ গ্রুপিং। মাম্যাচিং গ্রুপ এখন জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌরসভার মেয়র মো. জাবেদ রেজা গ্রুপে অন্তর্ভুক্ত।

জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন তুষার বলেন, প্রত্যেকটি জেলার কর্মকাণ্ড বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারকদের নজরদারিতে রয়েছে। সাংগঠনিক কর্মকাণ্ডের ভিত্তিতেই মূল্যায়িত হয়। বান্দরবানবাসীর প্রত্যাশা ছিল মন্ত্রিত্ব পাওয়ার, কিন্তু আমরা দীর্ঘদিন পর সংসদ সদস্য পেলেও মন্ত্রিত্ব থেকে বঞ্চিত হলাম। হয়তো আমাদের সমষ্টিগত কোন ভুল ছিল। তবে জেরী দাদা সঠিক আমাদের মূল্যায়ন না করলেও ধানের শীষের বিজয়ে জাবেদ রেজা ও মাম্যাচিং-এর নেতৃত্বে আমরা প্রাণপণ কষ্ট করে বিজয় ছিনিয়ে এনেছি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (জেরী গ্রুপের) মুজিবুর রশীদ বলেন, প্রত্যাশা ছিল মন্ত্রিত্বের। কিন্তু প্রথম দফায় বাদ পড়লেও যোগ্যতার ভিত্তিতেই বান্দরবান সংসদ সদস্য সাচিং প্রু জেরী মূল্যায়িত হবেন, কেন্দ্র থেকে তেমনি আশ্বস্ত করা হয়েছে। যোগ্যতার বিচারেই বিজয়ীদের মূল্যায়ন করা হচ্ছে। গ্রুপিং বা বিরোধিতায় মন্ত্রিত্ব পায়নি বিষয়টি তেমনটি নয়।  আমরা এখনো আশাবাদী, দ্বিতীয় ধাপে হয়তো ভালো কিছু অপেক্ষা করছে।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সাবিকুর রহমান জুয়েল বলেন, দলের মধ্যে মতবিরোধ বিভাজন ছিল, আছে এবং থাকবে। এটি স্বাভাবিক বিষয় আমার মনে হচ্ছে। বান্দরবানবাসীর প্রত্যাশা ছিল পার্বত্য মন্ত্রিত্ব, কিন্তু বঞ্চিত হলাম। এটি গ্রুপিংয়ের জন্য বলাটা সমীচীন হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT