ভারতরত্নপ্রাপ্ত কণ্ঠশিল্পীর বায়োপিকে সাই পল্লবী - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতরত্নপ্রাপ্ত কণ্ঠশিল্পীর বায়োপিকে সাই পল্লবী

সাই পল্লবী ও এম এস সুব্বুলক্ষ্মী। ছবি: সংগৃহীত

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র এম এস সুব্বুলক্ষ্মী। কিংবদন্তি এই সংগীতশিল্পী ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্নেও ভূষিত হয়েছেন। গুণি এই ব্যক্তিত্বের বায়োপিকে অভিনয় করে এবার তাকে পর্দায় ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন দক্ষিণী সিনেমায় প্রাণবন্ত অভিনয়ের জন্য সুপরিচিত অভিনেত্রী সাই পল্লবী।

তবে এখনো ছবিটির নাম চূড়ান্ত না হলেও জানা গেছে এটি পরিচালনা করবেন গৌতম তিন্নানুরি। ছবিটি ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। শোনা যচ্ছে, শিগগিরই ছবিটি নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। অবশ্য ঘোষণার আগেই সুব্বুলক্ষ্মীর চরিত্রের প্রস্তুতি শুরু করেছেন তিনি।

সিনেমায় স্বাভাবিক ও প্রাণবন্ত অভিনয়ের জন্য এমনিতেই আলাদা পরিচিতি রয়েছে সাই পল্লবীর। তার অভিনয় জীবনের দিকে তাকালে দেখা যায়, তিনি চরিত্রের গভীরে প্রবেশ করতে ভালোবাসেন। ফলে বাণিজ্যিক সাফল্যের চেয়ে গল্প ও চরিত্র বরাবরই এই অভিনেত্রীর কাছে বেশি গুরুত্ব পেয়ে এসেছে।

 

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এম এস সুব্বুলক্ষ্মীর মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের চরিত্র বড় পর্দায় ফুটিয়ে তোলা পল্লবীর ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অধ্যায় হতে যাচ্ছে।

এদিকে শোনা যাচ্ছে, বিশাল বাজেটের আলোচিত প্যান ইন্ডিয়া সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েলে অভিনয় করতে পারেন এই অভিনেত্রী। ছবির প্রথম কিস্তিতে ‘সুমতি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু সময় ও পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার কারণে সিক্যুয়েলে আর থাকছেন না তিনি। গুঞ্জন উঠেছে, দীপিকার বদলে এবার সুমতি চরিত্রে সাই পল্লবীকে দেখা যেতে পারে।

তবে এই খবরটি এখনো নিশ্চিত করে বলা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT