ছোট ছোট জিনিসেই বড় আনন্দ: জয়া - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছোট ছোট জিনিসেই বড় আনন্দ: জয়া

রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে জয়া আহসানের একটি নিজস্ব জগৎ রয়েছে। যেখানে অভিনেত্রী অত্যন্ত সাধারণ আর প্রকৃতির প্রতি অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে তেমন একটা খোলামেলা না হলেও প্রকৃতির প্রতি নিজের ভালোলাগা লুকাননি জয়া। সেই ভালোবাসার এক ঝলক দেখা গেল তার ছোট বাগানে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তাকে সম্পূর্ণ ঘরোয়া লুকে দেখা গেছে, নিজের পরম যত্নে গড়া বাগানের পরিচর্যা করছেন অভিনেত্রী। শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বাগান থেকে মুলা তুলছেন জয়া।

ভিডিওর ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘মাটি থেকে যখন আলতো করে মুলাটা টান দেবেন, আর হঠাৎ করে সেই উজ্জ্বল সাদা বা লাল মুলাটা বেরিয়ে আসবে কী যে এক শান্তির অনুভূতি।’

জয়ার মতে, জীবনের পরম তৃপ্তি আসলে খুব বড় কোনো অর্জনে নয়, বরং ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে। নিজের বাগানের ঘরোয়া উপায়ে ফলানো সবজির কদর যে অনেক বেশি, সেটি মনে করিয়ে দিয়ে তিনি লেখেন, ‘ছোট ছোট জিনিসেই বড় আনন্দ, বিশেষ করে যখন সেটা নিজের বাগানের ঘরোয়া উপায়ে ফলানো মুলা হয়।’

পোস্টটি শেয়ার করার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন জয়া। পর্দার জৌলুস সরিয়ে মাটির কাছাকাছি থাকা সাদামাটা জয়াকে দেখে মুগ্ধ ভক্তরা। মূলত কাজের ব্যস্ততার মাঝেও যে প্রকৃতির সান্নিধ্যে মানসিক প্রশান্তি খোঁজা সম্ভব, জয়া যেন সেই বার্তাই পৌঁছে দিলেন সবার কাছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT