অস্থিতিশীল পরিস্থিতিতে সরকারের পাশে বাকৃবি ভিসি নেতৃত্বে সাহস জোগাবে সমর্থন - jugershanbad
নিজস্ব প্রনিনিধি
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্থিতিশীল পরিস্থিতিতে সরকারের পাশে বাকৃবি ভিসি নেতৃত্বে সাহস জোগাবে সমর্থন

দেশের চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি বলেন, সংকটময় সময়ে রাষ্ট্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের প্রতি আস্থা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং দেশের সার্বিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আরও জোরদার করতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। এ প্রেক্ষাপটে সরকারের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষার উদ্যোগের প্রতি সমর্থন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, উপাচার্যের এ অবস্থান সরকারপ্রধান তারেক রহমান-এর নেতৃত্বে সাহস ও অনুপ্রেরণা যোগাবে। চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পদক্ষেপ বাস্তবায়নে এটি ইতিবাচক বার্তা বহন করবে বলেও তারা মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “আগামী পাঁচ বছর পরে শিক্ষা অঙ্গন হবে শব্দমুক্ত ও গম্ভীর—মনে হবে এখানে চিন্তা-চেতনা ও পড়াশোনা হচ্ছে। আমি দেখতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলে সারা বাংলাদেশের কৃষকের মনে জায়গা করে নেবে।” তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর একাডেমিক ক্ষেত্রে উল্লেখযোগ্য গতিশীলতা আনা হয়েছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রশাসন বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। উপাচার্য বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক ও খাদ্য নিরাপত্তার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই ওয়াদা পূরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আমরা সবাই তার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাবো।” উল্লেখ্য, দেশের অন্যতম শীর্ষ কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে কৃষিখাতে দক্ষ মানবসম্পদ তৈরি ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমান পরিস্থিতিতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জাতীয় স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনে বদ্ধপরিকর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT