কোটচাঁদপুরে মানবিক উদ্যোগ রিকশাচালকদের পাশে দাঁড়াল এসএসসি ’৯৭ ব্যাচ - jugershanbad
শামীম খাঁন কোটচাঁদপুর ঝিনাইদহ
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে মানবিক উদ্যোগ রিকশাচালকদের পাশে দাঁড়াল এসএসসি ’৯৭ ব্যাচ

পবিত্র চলমান রমজানে কোটচাঁদপুরে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়–এর এসএসসি ’৯৭ ব্যাচ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্র ও অসহায় রিকশাচালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের নিম্নআয়ের মানুষ বিশেষ করে রিকশাচালকেরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। রমজান মাসে তাদের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। ইফতার সামগ্রীর প্যাকেটে ছিল ছোলা, মুড়ি, খেজুর, চিনি, সেমাই, তেলসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য, যাতে তারা পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন। বিতরণ কর্মসূচিতে এসএসসি ’৯৭ ব্যাচের উল্লেখযোগ্য ৫০ সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর একত্রিত হলেও বন্ধুত্বের বন্ধনকে সামাজিক দায়িত্ববোধের সঙ্গে মিলিয়ে এমন উদ্যোগ নিতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন। আয়োজকদের একজন বলেন, “আমরা শুধু বন্ধুমহল হিসেবে মিলিত হতে চাইনি, চেয়েছি সমাজের জন্য কিছু করতে। ভবিষ্যতেও এমন মানবিক কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।” অনুষ্ঠান চলাকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক রিকশাচালক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জন্য বড় প্রাপ্তি। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এমন উদ্যোগ তাদের জন্য স্বস্তির। স্থানীয় সচেতন মহল মনে করেন, প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। এতে একদিকে যেমন পুরনো বন্ধুত্ব অটুট থাকে, অন্যদিকে সমাজের অসহায় মানুষেরাও উপকৃত হন। আয়োজকরা জানান, এটি শুধু একটি শুরু। আগামী দিনগুলোতেও তারা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নিতে চান, যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো যায় নিয়মিতভাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT