জামালপুরে রিক্সা, ভ্যান, অটোচালক দলের কমিটি গঠন, সভাপতি হাবিবুর, সম্পাদক লিটু - jugershanbad
মো. আলমগীর, জামালপুর
৮ ডিসেম্বর ২০২৫, ১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে রিক্সা, ভ্যান, অটোচালক দলের কমিটি গঠন, সভাপতি হাবিবুর, সম্পাদক লিটু

মো. হাবিবুর রহমান বাদশাকে সভাপতি ও মো. লিটুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটোচালক দল জামালপুর জেলা শাখার ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রিক্সা, ভ্যান, অটোচালক দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক মো. আশফাকুল ইসলাম সরকার মনু ও সদস্য সচিব আইনজীবী মো. মাহফুজুর রহমান এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. লিটু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটোচালক দল জেলা শাখার আজ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আমি কমিটির পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটোচালক দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক মো. আশফাকুল ইসলাম সরকার মনু ও সদস্য সচিব আইনজীবী মো. মাহফুজুর রহমান ও জামালপুর-৫ সদর আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এবং রিক্সা, ভ্যান, অটো চালক দলের সমন্বয়ক আরিফুর রহমান তুষারকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটোচালক দলের কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার জন্য সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। সেই সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতা পেলে আমরা একটি শক্তিশালী সংগঠন জামালপুরবাসীকে উপহার দিবো ইনশাআল্লাহ।

জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটোচালক দল জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়ায় সকল নেতাকর্মীদের মাঝে এক আনন্দের জোয়ার বইছে।

মো. আলমগীর।
জামালপুর
০৭.১২.২০২৫
০১৭৪২-৬৫৭৭২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT