মিরপুর স্বাধীন হয় ১৯৭২ সালের ৩১শে জানুয়ারি - jugershanbad
সংগৃহিত,,,Roar Media
২১ ডিসেম্বর ২০২৫, ৭:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুর স্বাধীন হয় ১৯৭২ সালের ৩১শে জানুয়ারি

স্বাধীন দেশের বয়স তখন ৪৫ দিন। কিন্তু মিরপুর তখনও হয়ে আছে ঢাকার বুকে এক টুকরো পাকিস্তান।
স্বাধীনতার আগে থেকেই মিরপুরে প্রচুর বিহারী বাস করতো। ১৬ ডিসেম্বরের পর দলছুট পাক সেনারা সাদা পোশাকে এসে আশ্রয় নেয় এই এলাকায়। সাথে আগে থেকেই অবস্থান করা রাজাকাররাও ছিল। পাক সেনা, রাজাকার এবং বিহারীদের নিয়ে এই এলাকা রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র হয়ে দাঁড়ায়।
পাকিস্তানি সেনাবাহিনী প্রায় ২০ হাজার বিহারীকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে ‘সিভিল আর্মড ফোর্সেস’ (সিএএফ) নামের একটি বাহিনী গঠন করে। তাদেরও বড় অংশ ছিল মিরপুরে।
প্রচুর অস্ত্র থাকায় মিরপুর পরিণত হয় এক মিনি ক্যান্টনমেন্ট-এ। জেনেভা কনভেনশনের তোয়াক্কা না করে প্রতিদিনই সুযোগ পেলেই চালাতো বাঙালি হত্যা।
মিরপুরের সাথে বাইরের জগত ছিল প্রায় বিচ্ছিন্ন, ফলে গোয়েন্দা তথ্য আসে না বললেই চলে। যেকোনো যুদ্ধ শুরু করার আগে শত্রুর ভেতরকার খবর যেন এক এক টুকরো স্বর্ণ! দীর্ঘদিন ধরে মিরপুরে বাস করা বিহারিদের মিরপুরের জলাঞ্চল, জঙ্গল সবই নখদর্পণে। সবমিলে মিরপুর যেন এক দুর্ভেদ্য ঘাঁটি।
মিরপুর ১২, কালাপানি, মিরপুর সিরামিক্স, বর্তমান মিরপুর সেনানিবাস ছিল পাক-বিহারিদের মূল ঘাঁটি। ক্যাপ্টেন হেলাল মোর্শেদের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তিন প্লাটুন সেনা মিরপুর মুক্ত করার জন্য আগ্রসর হয়।
মিরপুর মুক্ত করার জন্য যে ধরনের অভিযানের প্রয়োজন ছিল সেটাকে বলা হয় door to door fight। এ ধরনের অভিযানে শত্রু শহরের প্রত্যেকটা বাড়িতে অবস্থান করতে পারে। আক্রমণকারী বাহিনীকে পায়ে হেঁটে এবং ভারী কোনো সামরিক যান ছাড়াই প্রত্যেকটা বাড়িতে close quarters combat এর সম্মুখীন হতে হয়।
মিরপুর ১২ নম্বর দিয়ে আগ্রসর হচ্ছিল একটা দল। নেতৃত্ব দিচ্ছিলেন লেফটেন্যান্ট সেলিম মোহাম্মদ কামরুল হাসান। ৩০শে জানুয়ারি সাড়ে এগারোটা নাগাদ হঠাৎই অ্যামবুশের ফাঁদে পড়েন তারা। আহত শরীর নিয়ে যুদ্ধ চালিয়ে যান লেফটেন্যান্ট সেলিম। কভার ফায়ার দিয়ে অন্যদের নিরাপদ অবস্থানে যাবার সুযোগ করে দেন। কিন্তু নিজে আর নিরাপদ অবস্থানে আসতে পারেননি। আহত অবস্থায় বিহারীদের হাতে আটক হন তিনি। পরে বিহারীরা পৈশাচিক নির্যাতন করে হত্যা করে এই দুর্দান্ত অফিসারকে।
ধারণা করা হয় সেদিন বিহারীদের অ্যামবুশে ৪২ জন শহীদ হয়েছিলেন। ডি ব্লকে প্রবেশের সাথে সাথেই আশেপাশের সব বাড়ি থেকে হামলা শুরু করেছিল বিহারীরা। মিরপুর সাড়ে এগারোতে অবস্থান নেওয়া হাবিলদার বারকীর প্লাটুনেও হামলা হয়। সফলভাবে প্রতিহত করেন তারা। মিরপুর ১২ নম্বরের অস্থায়ী পুলিশ ফাঁড়ির দিকে অগ্রসর হবার চেষ্টা করে বিহারী বাহিনী। তুমুল যুদ্ধ হয় সেখানেও।
বিকেলে ভারী অস্ত্র দিয়ে মিরপুরের সব বিহারী অবস্থানে হামলা শুরু করে সেনাবাহিনী। ১২ নম্বর লক্ষ্য করে ৮১ মিলিমিটার মর্টার চার্জ করা হয়। অনুমান করা হয় প্রখ্যাত লেখক এবং নাট্যকার জহির রায়হানও এখানেই শহীদ হয়েছিল। তিনি তার নিখোঁজ ভাইকে খুঁজতে সেনাবাহিনীর সাথে মিরপুরের এসেছিলেন।
পরদিন সকালে থেকে পিছু হটা শুরু করে বিহারীরা। রাতের অন্ধকারের নিহত সেনাদের মৃতদেহ গুম করে ফেলা হয়। সেদিন প্রায় ৫০ জন নিহত হলেও মাত্র ৩-৪টি মৃতদেহ পাওয়া যায় পরে। মিরপুর ৩১শে জানুয়ারি মুক্তহলেও পবর্তী ১০দিন সেনাবাহিনীর তল্লাশি অভিযান চলে।
 ছবিটি শহীদ লেফটেন্যান্ট সেলিম মোহাম্মদ কামরুল হাসান এর।
লেখা ও ছবি সূত্রঃ Roar Media
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT