
পাবনার ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলভার ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২।
সোমবার (১৩ এপ্রিল ) দুপুরের দিকে র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঈশ্বরদী থানাধীন রূপপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
এসময় মোঃ সোহেল রানা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত জামাল উদ্দিন খলিফার ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১টি বিদেশী রিভলভার, ৪ রাউন্ড গুলি, ৩টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, ১টি প্রাইভেটকার ও ১টি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯(এফ) ধারায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন