কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন - jugershanbad
মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

কিশোরগঞ্জর কটিয়াদীতে নানারঙের আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী লোকজ মেলা ও র্যালিকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দিনের শুরুতে কটিয়াদী সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা ও র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ। পরে রঙিন ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈশাখী র্যালিতে অংশ নেন। বাঙালির ঐতিহ্যকে তুলে ধরতে র্যালিতে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ও পালকি, লাঠিবাড়ি খেলা প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সাংবাদিকরাও র্যালিতে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক রফিকুল আলম রফিক,কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলী,কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পহেলা বৈশাখকে ঘিরে কটিয়াদীতে সৃষ্টি হয় এক প্রাণবন্ত, আনন্দঘন পরিবেশ। যা বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবকে নতুন উদ্যমে সবাইকে একত্রিত করতে ভূমিকা রাখতে সহায়তা করে।এই বাংলা নববর্ষ সবার মাঝে ছড়িয়ে দিয়েছে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২

এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন

কিশোরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে -থানায় মামলা দায়ের

কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারী বীজ খোলাবাজারে -৮০ কেজি উন্নত জাতের পাট বীজ উদ্ধার

নিকলীর সাবেক উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক হয়ে ফিরলেন কিশোরগঞ্জে

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে ২৬ ভরি স্বর্ণালংকারসহ কন্টেন্ট ক্রিয়েটর প্রতারক মনির গ্রেপ্তার

মির্জাপুর বানাইল ইউনিয়ন চেয়ারম‌্যান প্রার্থী জাহিদ হাসান এর পক্ষ থেকে পরিক্ষা সামগ্রী উপহার প্রদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ 

নাগরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: কেন্দ্র পরিদর্শনে ইউএনও

১০

কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত 

১১

কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

১২

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

১৩

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জামালপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

১৫

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১৬

কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

১৭

জামালপুরে ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮

কাষ্টোঘরে তাণ্ডব! সংবাদ করতে গিয়ে হামলার শিকার ক্রাইম রিপোর্টার

১৯

ঈশ্বরদীতে বিদেশী রিভলভার ও গুলিসহ যুবক গ্রেফতার

২০
Developed by : BDIX ROOT