নাগরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: কেন্দ্র পরিদর্শনে ইউএনও - jugershanbad
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: কেন্দ্র পরিদর্শনে ইউএনও

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫। বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে উপজেলার বিভিন্ন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার। পরিদর্শনকালে প্রতিনিধি দলটি উপজেলার অন্যতম প্রধান কেন্দ্র সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। সেখানে কেন্দ্রের সার্বিক শৃঙ্খলা, নিরাপত্তা ও পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ইউএনও। তিনি দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরীক্ষার ব্যবস্থাপনা বিষয়ে খোঁজখবর নেন। এসময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নাগরপুর উপজেলা থেকে মোট ১,৬০৪ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ৮৫৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৭৪৬ জন অনুপস্থিত ছিল। সে হিসেবে উপজেলায় উপস্থিতির হার ছিল প্রায় ৫৩ শতাংশ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফান উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি রেখেছে।” তিনি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, উপজেলার তিনটি প্রধান কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরীক্ষা সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২

এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন

কিশোরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে -থানায় মামলা দায়ের

কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারী বীজ খোলাবাজারে -৮০ কেজি উন্নত জাতের পাট বীজ উদ্ধার

নিকলীর সাবেক উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক হয়ে ফিরলেন কিশোরগঞ্জে

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে ২৬ ভরি স্বর্ণালংকারসহ কন্টেন্ট ক্রিয়েটর প্রতারক মনির গ্রেপ্তার

মির্জাপুর বানাইল ইউনিয়ন চেয়ারম‌্যান প্রার্থী জাহিদ হাসান এর পক্ষ থেকে পরিক্ষা সামগ্রী উপহার প্রদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ 

নাগরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: কেন্দ্র পরিদর্শনে ইউএনও

১০

কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত 

১১

কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

১২

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

১৩

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জামালপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

১৫

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১৬

কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

১৭

জামালপুরে ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮

কাষ্টোঘরে তাণ্ডব! সংবাদ করতে গিয়ে হামলার শিকার ক্রাইম রিপোর্টার

১৯

ঈশ্বরদীতে বিদেশী রিভলভার ও গুলিসহ যুবক গ্রেফতার

২০
Developed by : BDIX ROOT