কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ  - jugershanbad
মোঃ মিজানুর রহমান  কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ 

শোভাযাত্রা ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৪এপ্রিল) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে গ্রামীণ ঐতিহ্য লাঙ্গল, জোয়াল, হুইটার, মাতলা ও পলো হাতে বৈশাখি পোষাক পড়ে বর্ণিল সাজে সজ্জিত হয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতাসহ নানা শ্রেনী-পেশার মানুষ স্বত:স্ফুর্তভাবে অংশ নেন। বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দীন, এমদাদুল হক ভুলু, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল আলম ছোটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ। এছাড়াও পুলিশ ও প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দীন। আলোচনা সভা শেষে সেখানে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে বর্ষবরণের গান, লাঠি খেলা, জারি গান ও নাটক পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২

এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন

কিশোরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে -থানায় মামলা দায়ের

কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারী বীজ খোলাবাজারে -৮০ কেজি উন্নত জাতের পাট বীজ উদ্ধার

নিকলীর সাবেক উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক হয়ে ফিরলেন কিশোরগঞ্জে

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে ২৬ ভরি স্বর্ণালংকারসহ কন্টেন্ট ক্রিয়েটর প্রতারক মনির গ্রেপ্তার

মির্জাপুর বানাইল ইউনিয়ন চেয়ারম‌্যান প্রার্থী জাহিদ হাসান এর পক্ষ থেকে পরিক্ষা সামগ্রী উপহার প্রদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ 

নাগরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: কেন্দ্র পরিদর্শনে ইউএনও

১০

কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত 

১১

কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

১২

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

১৩

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জামালপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

১৫

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১৬

কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

১৭

জামালপুরে ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮

কাষ্টোঘরে তাণ্ডব! সংবাদ করতে গিয়ে হামলার শিকার ক্রাইম রিপোর্টার

১৯

ঈশ্বরদীতে বিদেশী রিভলভার ও গুলিসহ যুবক গ্রেফতার

২০
Developed by : BDIX ROOT