নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত - jugershanbad
মো. আলমগীর, জামালপুর
১৪ এপ্রিল ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পহেলা বৈশাখ ও শুভ নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন-এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম-এর সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নাগরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

“নববর্ষের একতান, গণতন্ত্রের জয়গান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বর্ণিল পোশাক, মুখোশ, ফেস্টুন ও লোকজ বাদ্যযন্ত্রে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সর্বত্র।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিডি) ইফতেখার সারোয়ার ধ্রুব, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান হাবিব, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, যদুনাথ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, নয়ন খান মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর, প্রাক্তন প্রধান শিক্ষক বাবু শম্ভুনাথ সাহা এবং বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ সুজায়েত হোসেন, দুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা মমতাজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ এরফান উদ্দিন বলেন, “পহেলা বৈশাখ আমাদের অসাম্প্রদায়িক চেতনা ও ঐক্যের প্রতীক। নতুন বছর নাগরপুরবাসীর জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক।”

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলেন। এভাবেই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নাগরপুরে পহেলা বৈশাখের কর্মসূচি সমাপ্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২

এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন

কিশোরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে -থানায় মামলা দায়ের

কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারী বীজ খোলাবাজারে -৮০ কেজি উন্নত জাতের পাট বীজ উদ্ধার

নিকলীর সাবেক উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক হয়ে ফিরলেন কিশোরগঞ্জে

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে ২৬ ভরি স্বর্ণালংকারসহ কন্টেন্ট ক্রিয়েটর প্রতারক মনির গ্রেপ্তার

মির্জাপুর বানাইল ইউনিয়ন চেয়ারম‌্যান প্রার্থী জাহিদ হাসান এর পক্ষ থেকে পরিক্ষা সামগ্রী উপহার প্রদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ 

নাগরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: কেন্দ্র পরিদর্শনে ইউএনও

১০

কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত 

১১

কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

১২

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

১৩

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জামালপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

১৫

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১৬

কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

১৭

জামালপুরে ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮

কাষ্টোঘরে তাণ্ডব! সংবাদ করতে গিয়ে হামলার শিকার ক্রাইম রিপোর্টার

১৯

ঈশ্বরদীতে বিদেশী রিভলভার ও গুলিসহ যুবক গ্রেফতার

২০
Developed by : BDIX ROOT