কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ - jugershanbad
মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেলেও দীর্ঘসময় লোডশেডিংয়ের কারণে দুর্ভোগের শিকার হতে হয় শিক্ষার্থীদের। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০ টায় পৃথক দুটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে বেলা ১২:৩০ মিনিটে শেষ হয়। পরীক্ষা শুরু হ‌ওয়ার কিছুক্ষণ পরেই লোডশেডিংয়ের কবলে পড়ে পরীক্ষার্থীরা। টানা ১ঘন্টা ২০ মিনিট বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে ওঠে পরীক্ষার্থীরা। পাশাপাশি কেন্দ্রের বাইরে থাকা অভিভাবকদেরও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এবিষয়ে কটিয়াদী জোনাল অফিসের উপমহাপরিদর্শক মোহাম্মদ আবু সাঈদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কিছু যান্ত্রিক ত্রুটির কারণেই এই লোডশেডিংয়ের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে পরীক্ষার্থীদের দিক বিবেচনা করে আমরা অতিদ্রুত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়েছি। এবার উপজেলার দুইটি কেন্দ্রে মোট ১৩৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে কটিয়াদী সরকারি কলেজ কেন্দ্রে ৬৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৩ জন অনুপস্থিত রয়েছে।অন্যদিকে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৯ জন অনুপস্থিত রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.রফিকুল ইসলাম তালুকদার বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত কক্ষ, দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত তদারকি করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্বিকভাবে উপজেলার উভয় কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২

এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন

কিশোরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে -থানায় মামলা দায়ের

কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারী বীজ খোলাবাজারে -৮০ কেজি উন্নত জাতের পাট বীজ উদ্ধার

নিকলীর সাবেক উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক হয়ে ফিরলেন কিশোরগঞ্জে

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে ২৬ ভরি স্বর্ণালংকারসহ কন্টেন্ট ক্রিয়েটর প্রতারক মনির গ্রেপ্তার

মির্জাপুর বানাইল ইউনিয়ন চেয়ারম‌্যান প্রার্থী জাহিদ হাসান এর পক্ষ থেকে পরিক্ষা সামগ্রী উপহার প্রদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ 

নাগরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: কেন্দ্র পরিদর্শনে ইউএনও

১০

কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত 

১১

কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

১২

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

১৩

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জামালপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

১৫

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১৬

কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

১৭

জামালপুরে ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮

কাষ্টোঘরে তাণ্ডব! সংবাদ করতে গিয়ে হামলার শিকার ক্রাইম রিপোর্টার

১৯

ঈশ্বরদীতে বিদেশী রিভলভার ও গুলিসহ যুবক গ্রেফতার

২০
Developed by : BDIX ROOT