
জামালপুর পৌরসভার পলাশগড়ে মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় অংশকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের পলাশগড় অত্র স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগ সহকারী অধ্যাপক কবিরুল হাসান বিন রকীবের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শাহ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আমাদের শিক্ষাজীবনের যে সিঁড়িগুলো সেই সিঁড়িগুলোর উপরে প্রথম ধাপ হচ্ছে এসএসসি। আমরা যদি এইখানে ভালো করি তাহলে আমাদের সামনে ভালো হবে। যদি কোন কারণে পিছিয়ে পরি তাহলে সামনে আমাদের বাধা আসবে। প্রত্যেকটা মানুষেরই লক্ষ্য থাকতে হবে। আমাদের জীবনে লক্ষ্য যদি স্থির করতে না পারি আমরা সাবলম্বী হবো না। সাফল্যে পৌঁছানো আমাদের কঠিন হয়ে যাবে। তাই আমি মনে করি প্রত্যেকটা ছাত্র-ছাত্রীর লক্ষ্যটা স্থির রাখতে হবে। তিনি আরও বলেন, প্রথম পরীক্ষাটা সবাই একটু আনইজি ফিল করে। পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। হতাশ হওয়া যাবে না। এসএসসি পরীক্ষার উপর কিন্তু বাকি জীবনটা নির্ভর করবে। জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময় টা হচ্ছে এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত। এই বিদায়ই বিদায় নয় সামনে আরো অনেক দূর যেতে হবে। মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। বড় হয়ে এই এলাকার দায়িত্ব নিতে হবে। এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে হবে তোমাদের। তোমার ভালো ভাবে পরিক্ষা দিবে আমরা এই দোয়া করি। এতে উদ্বোধকের বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল হাকিম। মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সহ-সভাপতি আব্দুল রাজ্জাক লিটন, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আব্দুল জলিল, সহকারী শিক্ষক টুম্পা রাণী গোস্বামী প্রমুখ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম। মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সকল প্রকার সরঞ্জাম উপহার দেন শহর যুবদলের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন মন্ডল। মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ৭৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে জানান স্কুল কর্তৃপক্ষ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন